মধ্যবয়সীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ১৬ বছরের এক কিশোরীকে রাস্তায় টেনেহিঁচড়ে মারধর

অনলাইন ডেস্ক রিপোর্ট।।৪৭ বছর বয়সি ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৬ বছরের এক কিশোরীকে রাস্তায় টেনেহিঁচড়ে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে,ব্যস্ত সড়কে একজন মধ্যবয়সি ব্যক্তি এক কিশোরীকে চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন।আঘাত করছেন ধারালো অস্ত্র দিয়ে।এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।পরে ভিডিওটি পুলিশের নজরে আসার পর আটক করেছে ওই ব্যক্তিকে।

জানা গেছে,ওই কিশোরীর বয়স ১৬ বছর।আর অভিযুক্ত ব্যক্তির ৪৭ বছর।বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই কিশোরীকে প্রকাশ্য সড়কে এভাবেই আঘাত করেন তিনি।

রায়পুর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন,৪৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি এলিয়াস মনোজ।তিনি একটি দোকান চালান।সেই দোকানে কাজ করে ভুক্তভোগী কিশোরী।মনোজ ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।প্রত্যাখ্যাত হয়ে নির্মম এ কাণ্ড করেন তিনি।

প্রশান্ত আগরওয়াল আরও বলেন,ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।আহত কিশোরী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

প্রশান্ত আগরওয়াল জানান,মেয়েটির মা ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।আর মেয়েটি চাকরি ছেড়ে দিতে চেয়েছিল।এ কারণে অভিযুক্ত ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন