রাজনীতি

হিরো আলমকে গাড়ি উপহার দিয়ে দুঃখ প্রকাশ করেছেন

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অবশেষে সেই গাড়ি উপহার পেলেন হিরো আলম।নানা আলোচনা-সমালোচনার মাঝেই মঙ্গলবার হিরো আলমকে গাড়ি উপহার দিয়েছেন হবিগঞ্জের সেই শিক্ষক।

ওই শিক্ষকের নাম এম মুখলিছুর রহমান।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হিরো আলমকে উপহার হিসেবে গাড়ি তুলে দেন শিক্ষক এম মুখলিছুর রহমান।এর পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,আমি প্রতিজ্ঞা করেছিলাম— নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পর দিন তাকে আমার গাড়ি উপহার হিসেবে দিয়ে দেব।কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার।এতে কিছুটা কষ্ট পেয়েছি আমি।

ওই শিক্ষক আরও বলেন,সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন করতে চাইনি আমি।এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি আমি।

এর আগে এদিন দুপুর ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি পৌঁছান হিরো আলম।সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা মূল্যের নোহা মাইক্রোবাস গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক।

প্রসঙ্গত,গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মুখলিছুর রহমান।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা