মোদি এবং তার সরকার আদানিকে সুবিধা দিতে উঠেপড়ে লেগেছেন-রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রফতানির বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।দেশটির পার্লামেন্ট লোকসভায় মোদির সঙ্গে আদানি গ্রুপের মালিক গৌতম আদানির ঘনিষ্ঠ ছবি দেখিয়ে রাহুল দাবি করেন, আদানি এবং মোদি মিলে মূলত ব্যবসা করতে নেমেছেন। মোদি এবং তার সরকার আদানিকে সুবিধা দিতে উঠেপড়ে লেগেছেন বলেও দাবি করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে,মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) লোকসভায় দীর্ঘ ৫৩ মিনিট ধরে বক্তব্য দেন রাহুল।এর মধ্যে অধিকাংশ সময়ই তিনি বিজেপির সার্বিক নীতি,বিশেষ করে অর্থনৈতিক নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন।

বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রফতানির পেছনে মোদির হাত রয়েছে উল্লেখ করে রাহুল গান্ধী বলেন,প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) প্রথমবার বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির সিদ্ধান্ত নেন এবং কিছুদিন পর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে।’

অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের কয়লাখনি কেলেঙ্কারির কথা উল্লেখ করে রাহুল বলেন,প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে যান এবং এর পরপরই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভোজবাজির মতো আদানি গ্রুপকে ১ বিলিয়ন ডলার ঋণ দিয়ে দেয়।এ সময় রাহুল শ্রীলঙ্কায় আদানির বিদ্যুৎ প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন।

নরেন্দ্র মোদির সঙ্গে আদানির পুরোনো সম্পর্কের খতিয়ান টেনে ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা বলেন,সম্পর্কটি শুরু হয়েছে অনেক বছর আগে,যখন নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।পরে যখন ভারতের বেশির ভাগ ব্যবসায়ী প্রধানমন্ত্রীকে (মোদি-গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী) প্রশ্নের মুখোমুখি করেছিল,প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল; তখন কেবল একজন ব্যক্তি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন।’

ভারত জোড়ো যাত্রা শেষে লোকসভায় ফেরা রাহুল গান্ধী মোদির প্রতি আদানির ঘনিষ্ঠতার বিষয়ে আরও বলেন,এটি প্রশংসনীয়,তিনি সবসময় প্রধানমন্ত্রীর প্রতি অনুগত ছিলেন এবং তিনি মোদিকে একটি পুনরুজ্জীবিত গুজরাটের ধারণা তৈরিতে সাহায্য করেছিলেন।এবং এর ফলাফল হিসেবে গুজরাটে তার (আদানির) ব্যবসার ব্যাপক বৃদ্ধি ও প্রসার লাভ করে।রাহুল গান্ধী আরও বলেন,তবে আসল জাদু শুরু হয় ২০১৪ সালে মোদি দিল্লিতে যাওয়ার পর থেকে (প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে)।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন