ফুসফুসের বিভিন্ন রোগ শুকনো কাশি হওয়ার অন্যতম কারণ হতে পারে!

নিজস্ব প্রতিবেদক।।শীতে কমবেশি সবাই সর্দি-কাশির সমস্যায় ভোগেন।জ্বর-সর্দি যদিও দ্রুত সেরে যায়,তবে কাশি সহজে সারে না।এছাড়া কোভিড-১৯ এর অন্যতম লক্ষণগুলোর মধ্যে কাশি অন্যতম।

সাধারণত কাশি দু’ধরনের হয় উৎপাদন ও উৎপাদনশীল। উৎপাদনহীন কাশি সাধারণত শুকনো হয় ও এর সঙ্গে কফ বা শ্লেষ্মা বের হয় না।অন্যদিকে উৎপাদনশীল কাশি ফুসফুস পরিষ্কারের জন্য শ্লেষ্মা বা কফ উৎপাদন করে।

খুসখুসে কাশি ফ্লু বা সর্দির কারণে কয়েক সপ্তাহ ধরে থাকে। যা বেশ কষ্টকর।ধোঁয়া,ধূলিকণা,দূষণ,পরাগ ও অন্যান্য অ্যালার্জির মতো পরিবেশগত কারণে খুশখুশে কাশি হতে পারে।এছাড়া হাঁপানি,নিউমোনিয়া,সাইনোসাইটিস,যক্ষ্মা, গ্যাস্ট্রো-এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) সহ ফুসফুসের বিভিন্ন রোগ ইত্যাদি শুকনো কাশি হওয়ার অন্যতম কারণ হতে পারে।

আপনি যদি এ সময় খুসখুসে বা শুষ্ক কাশিতে ভোগেন, তাহলে প্রথমদিকে ঘরোয়া কয়েকটি উপায় মেনে তা সারিয়ে তোলার চেষ্টা করতে পারেন।এজন্য ভরসা রাখুন ভেষজ ৩ উপকরণে-

আদা

আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বিভিন্ন প্রদাহ কমায়।শুকনো কাশি দূর করতে নিয়মিত পান করতে পারেন আদা চা।এছাড়া আধা চা চামচ আদার গুঁড়া এক কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক অন্তত ৩ বার পান করতে পারেন।

গরম পানির ভাঁপ নিন

খুসখুসে কাশির সমস্যা কমাতে নিয়মিত গরম পানির নিতে পারেন। ফলে গলার শুকনোভাব কমবে পাশিপাশি গলাব্যথা ও কাশির তীব্রতাও কমবে।

গরম পানিতে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে ভাঁপ নিলে আরও ভালো ফল পাবেন।প্রতিবার অন্তত পাঁচ মিনিটের জন্য ভাঁপ নিন। এছাড়া স্টিম বাথও নিতে পারেন।

লবণ পানি গার্গল

গলাব্যথা কিংবা কাশির সমস্যা সমাধানে লবণ পানির গার্গল করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।লবণাক্ত পানি গ্রহণের ফলে গলার খুসখুসে ভাব কমে আসে।এজন্য এক গ্লাস গরম পানিতে আধা টেবিল চামচ লবণ মিশিয়ে গার্গল করুন।

ঘরোয়া প্রতিকার গ্রহণের পরেও যদি আপনার কাশি না কমে থাকে;তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।বিশেষত যদি সর্দির পাশাপাশি কাশি এবং উচ্চমাত্রায় জ্বর হয়ে থাকে।

  • Related Posts

    বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: চ্যালেঞ্জ ও অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সংলাপে জানা গেছে,বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনও পূর্ণ প্রস্তুত নয়। প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার…

    ভোরে শারীরিক সম্পর্ক: কী উপকার, কী সীমাবদ্ধতা—বলছেন বিশেষজ্ঞরা

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।শারীরিক সম্পর্কের সঠিক সময় নিয়ে নানা মত রয়েছে।তবে সাম্প্রতিক কিছু গবেষণা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে,ভোর বা সকালের দিকে শারীরিক সম্পর্ক করলে কিছু স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে—যদিও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন