বিয়ের একমাসেই স্বামীকে ফেলে দুলাভাইয়ের হাত ধরে ঘর ছেড়েছে শ্যালিকা!

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় বিয়ের মাত্র এক মাসের মধ্যেই স্বামীকে ছেড়ে দুলাভাইয়ের হাত ধরে পালিয়েছে শ্যালিকা আয়েশা (২০)। ঘটনাটি উপজেলার গদাইপুরের বৃত্তি গোপালপুরের।

গত ১০ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নববধূ আয়েশা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজা-খুঁজির পর কোথাও না পেয়ে শ্বশুর আব্দুল হাকিম গাজী থানায় একটি অভিযোগ করেন।

আয়েশা বেগম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের লুৎফর সরদারের মেয়ে। আর দুলাভাই আরিফুল ইসলাম (৩০) পাইকগাছা উপজেলার রাড়ুলি ইউনিয়ের বাঁকার বাসিন্দা।

শ্বাশুড়ি হাসিনা বিবি বলেন,গত প্রায় মাস খানেক ধরে শ্যালিকা-দুলাভাইয়ের মন দেওয়া-নেওয়ার ঘটনাটি চাউর হয়। ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফার শালিশীতেও গাট ছাড়েনি তারা।

আয়েশার স্বামী সোহেল রানা বলেন,বিয়ের ১ মাস পর তাকে ছেড়ে দুলাভাইয়ের হাত ধরে পালানোর ঘটনায় রীতিমত হতবাক হয়েছেন তিনি।তিনি আরো দাবি করেন,ঘর ছাড়ার সময় বাড়ি থেকে তার টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।

জানাযায়,গত বছর ২০২২ সালের ৮ডিসেম্বর আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সোহেল রানার। মূলত তাদের বিয়ের পর থেকে শ্যালিকা আয়েশা ও দুলাভাই আরিফুলের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,ঘটনাটি তিনি শুনেছেন,বিষয়টি সামাজিকভাকে মিমাংশার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

  • Related Posts

    প্রেমের টানে সীমান্ত অতিক্রম, পুলিশের মানবিক পদক্ষেপে সুসম্পন্ন হলো অনৈতিক ঝুঁকি

    খুলনা প্রতিনিধি।।বিগত ৫ জানুয়ারি ২০২৬ রাতে দৌলতপুর থানার আকস্মিক পরিদর্শনে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)। পরিদর্শনকালে তিনি নজরে পান হিজাব পরিহিতা এক নারীকে,যিনি নারী হাজতখানায় আছেন।তদন্তে…

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) করা হয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন