সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
  • newadminnewadmin
  • মার্চ ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে নিউরো বিভাগের নিউরো আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ডা. রফিকুল ইসলাম আরও বলেন,দীর্ঘ ভ্রমণেও তার কোনো শারীরিক জটিলতা হয়নি এবং তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন। এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য,গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচার শেষে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
  • newadminnewadmin
  • মার্চ ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত।পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে।মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।এ রাত মানবজাতির জন্য কল্যাণ,ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। প্রধানমন্ত্রী বলেন,এই রাতে ইবাদত-বন্দেগি,তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।রমজান মাস সংযম,আত্মশুদ্ধি,সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস।পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি,ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান,সবাই যেন এই মহিমান্বিত রাতের তাৎপর্য উপলব্ধি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেন। তারেক রহমান মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন,তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি,শান্তি,সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন। শেষে তিনি কামনা করেন,পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ
  • newadminnewadmin
  • মার্চ ১৫, ২০২৬

মোংলা বন্দর প্রতিনিধি।।ভারত থেকে আমদানি করা মোট ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৫ মার্চ) সকাল থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে,ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার মেট্রিক টন এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে জাহাজ দুটি। জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েসে’-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান,উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে।জাহাজ দুটি কলকাতা বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বন্দরে পৌঁছার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চাল খালাস শুরু হয়। তিনি বলেন,জাহাজ থেকে খালাস করা চাল ছোট লাইটারেজ জাহাজে করে নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হচ্ছে।পুরো চাল খালাস প্রক্রিয়া শেষ হতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার জানান,জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির মাধ্যমে সরকার ভারত,পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।এর আওতায় ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের এটি নবম চালান। তিনি আরও বলেন,দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ বাড়ানোর জন্য সরকার ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে ব্যাপক পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা চালের মধ্যে নন-বাসমতি চালের পরিমাণ বেশি,যা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়েও নিয়মিত চাল আমদানি হচ্ছে,যা দ্রুত দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
  • newadminnewadmin
  • মার্চ ১৫, ২০২৬

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের এই রহস্যজনক ভূমিকা এবং মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে অনীহা নিয়ে রাজশাহীর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতাদের অভিযোগ,প্রধান আসামি নুরে ইসলাম মিলন ও সুরুজসহ হামলায় সরাসরি অংশ নেওয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ‘পলাতক’ বলে দাবি করছে। এমনকি আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিলেও পুলিশ অভিযান চালাতে অনীহা দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান,রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এই হামলা চালানো হয়।হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে দম্ভোক্তি করছে এবং বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।তাদের দাবি,হামলাকারীরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করার কথাও প্রকাশ্যে বলছে। এদিকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।সাংবাদিক নেতাদের অভিযোগ,সক্রিয় হামলাকারীদের গ্রেপ্তারে ওসি কোনো দৃশ্যমান তৎপরতা দেখাচ্ছেন না।তিনি জানিয়েছেন, এজাহারে যাদের নাম রয়েছে তাদের বাইরে অন্য কাউকে এই মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব নয়।তবে হামলার সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের উপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। অভিযোগ রয়েছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের ভিডিও ফুটেজও সাংবাদিকদের কাছে রয়েছে। সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।ঈদের আগে জনদুর্ভোগের কথা বিবেচনা করে কঠোর কর্মসূচি দেওয়া হয়নি।তবে ঈদের পর থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” এজাহার সূত্রে জানা যায়,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ)…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে দুটি জাহাজ
সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা: মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা
জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া
মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু
ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা
বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
“বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা
রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?
আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?
রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?
জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন
গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি
মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল
রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক
জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট
ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’
ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ
এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার
বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ
রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব
সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা
ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত
স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ
র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার
বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ
লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার
জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট
রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা
মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি
ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ
যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম
মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু
রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ
সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ
ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার
জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট
রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা
দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা
জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান
বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি