পুলিশের পোশাক পরিবর্তন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।সংগঠনটি বলেছে, নতুন পোশাক নির্বাচন করতে গিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মতামত, দেশের আবহাওয়া ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।   সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম জানান,দীর্ঘদিন ব্যবহৃত খাকি ইউনিফর্ম ২০০৩–২০০৪ সালে একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছিল।সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং,আবহাওয়া,দিন-রাতের ডিউটিতে সহজে শনাক্তকরণ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে পার্থক্য বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়,অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন ইউনিফর্ম নির্বাচন করেছে,তা অন্য কয়েকটি সংস্থার পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সহজে চিহ্নিত করা কঠিন হতে পারে—এমন মতামত পাওয়া গেছে।বিষয়টি সংগঠনের নজরে এসেছে বলেও উল্লেখ করা হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেছে,বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তের পক্ষে নন এবং বর্তমান পোশাককে তারা পুলিশের ঐতিহ্য,শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেন। বিবৃতিতে আরও বলা হয়,১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ বিদ্যমান ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে ভূমিকা রেখেছে,যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সংগঠনটি উল্লেখ করেছে,ইউনিফর্ম পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।তাদের মতে,নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন,থানা পর্যায়ে যানবাহন ও লজিস্টিকস সহায়তা বাড়ানো বেশি প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে,পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় গবেষণা ও জনমত যাচাইয়ের মাধ্যমে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং পুলিশ সদস্যদের অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি জানিয়েছেন,বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে এবং কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান,সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিডিআর বিদ্রোহের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে।   মামলার হয়রানি রোধে যাচাই নির্দেশ   ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি,ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে পুলিশকে মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন। অস্ত্রের লাইসেন্স যাচাই ও লুট হওয়া অস্ত্র উদ্ধার মন্ত্রী জানান,রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে এবং অযোগ্যদের লাইসেন্স বাতিল করা হবে।জুলাইয়ের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে তিনি বলেন,এসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য হবে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার করা হবে। ‘মব কালচার’ বরদাস্ত নয় দেশে ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দাবি আদায়ে মহাসড়ক অবরোধ বা সহিংসতার পরিবর্তে বৈধ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণ করতে হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংস্কারের মাধ্যমে বাহিনীর মনোবল পুনর্গঠন করা হবে। পুলিশে নিয়োগ ও সংস্কার জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে এবং পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। পাসপোর্ট সেবায় নতুন উদ্যোগ পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য রোধে সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।ঢাকাসহ বিভাগীয়…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ পদে মনোনয়ন দেন। সভায় তথ্যমন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন।তিনি বলেন,দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এবং সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।   মন্ত্রী আরও জানান,নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।   সভায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের কার্যক্রম,বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি অনুযায়ী শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণ,জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।   বোর্ড সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা,প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর,পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

পুলিশের পোশাক পরিবর্তন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী
ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি: মোহসিন রশীদের অভিযোগ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে রুমিন ফারহানার মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন আগ্নেয়াস্ত্র লাইসেন্স পর্যালোচনা শুরু:অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত, পুলিশে শূন্য পদ পূরণ, পাসপোর্ট সেবা সহজীকরণের উদ্যোগ
চাঁদপুরে রাতের অভিযানে ২১ জন আটক, ১২ কিশোরসহ
অনৈতিক চর্চা পরিহার করে অপচয় রোধে কাজ করার আহ্বান: সড়ক পরিবহনমন্ত্রী
গুরুত্বপূর্ণ তিন সচিবকে সরানো, প্রশাসনে আরও পরিবর্তনের আভাস
১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ ও ভিডিও ছড়ানোর হুমকি: কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
২৪ ফেব্রুয়ারির মধ্যে এমপিও বিল অনলাইনে জমা দেওয়ার কঠোর নির্দেশনা, না হলে বেতন বন্ধ
সোনা চোরাচালান ও দুর্নীতির অভিযোগ: সাবেক এডিসি শিবলী নোমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া ৬০০-এর বেশি এসআই-সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
২০১৭ সালের হামলা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন তালুকদার মোহাম্মদ ইউনুস
বিএনপি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা
সরকারি সিদ্ধান্ত: ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
প্রতিহিংসার রাজনীতিতে নাম পরিবর্তন বন্ধ করে নতুন প্রতিষ্ঠান করার পরিকল্পনা করতে হবে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশ
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪
খাল খনন ও পুনঃখননের তথ্য চাইল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ১ মার্চের মধ্যে পাঠানোর নির্দেশ
নড়াইল, সিলেট ও চট্টগ্রামের জেলা জজদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে বদলি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলের অভিযোগ, পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী
ঝিনাইদহে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘিরে আলোচনা
পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬ ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ জাপার, নতুন সরকারকে অভিনন্দন
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি: বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা
দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) নারী সংরক্ষিত আসনে এমপি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ

সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

  • By newadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 0
  • 44 views
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

  • By newadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 0
  • 11 views
সরকারের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হবে
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
সাংবাদিকদের PRO হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা
নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক সংযোগ: সৌজন্য সাক্ষাৎ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদলের নেতা
ওসিকে হুমকি দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভাগ্য সংসদের সিদ্ধান্তে নির্ভর করবে
অবৈধ নির্বাহী আদেশের ভবিষ্যৎ: ইউনুসের বিদায়ের পর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কি টিকে আছে?
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
সংবাদকর্মীদের নিরাপত্তা ও যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে মানববন্ধনের আহ্বান
বিটিসিএলের ফাইভজি প্রকল্পে অনিয়মের অভিযোগ: ১০০ কোটি টাকার এলসি পরিশোধে ব্যাংক ম্যানেজারের ওপর চাপ
বরিশালে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে সাবেক এমপি-পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনী সহিংসতার মামলায় বগুড়ার নন্দীগ্রামে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
১৫ মার্চের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি: ৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম সরকারি কর্মচারীদের
তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান সাগর কারাগারে
কিশোর গ্যাংয়ের ধাওয়ায় প্রাণ গেল কলেজছাত্র শাওনের, গ্রেপ্তারের দাবিতে এসপি কার্যালয় ঘেরাও
সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন
বারবার জয়, তবু মন্ত্রিসভায় নয় — সরওয়ারকে ঘিরে রাজনৈতিক প্রশ্ন