ঝিনাইদহে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘিরে আলোচনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঝিনাইদহে ভেঙে দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে ছবিটি প্রকাশ করেন।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকর্মীরা দাবি করেছেন,তারাই পরিত্যক্ত কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দেন। ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান,একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য,২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি আবারও ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ের এসি,চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র লুট হয়ে যায়।পরে দরজা–জানালাও খুলে নেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান,স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর।এ বিষয়ে জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে নতুন নিয়মে নির্বাচন হবে,আর অনুমোদন না হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে। বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগে শূন্য হয়েছে।অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হওয়ায় সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াও শুরু হয়েছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬ ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার।এতে বহু ব্যক্তি দীর্ঘদিনের মামলা থেকে অব্যাহতি পাবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়,গত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত হয়েছে,সেসবের মধ্যে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে। সরকারের দাবি,রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার সংস্কৃতি থেকে বের হয়ে একটি স্বাভাবিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তালিকা ও বাস্তবায়ন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ জাপার, নতুন সরকারকে অভিনন্দন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। নির্বাচনের ফলাফল পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি। শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন,অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশনা এবং প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সূক্ষ্মভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।তার দাবি, জাতীয় পার্টি যেন একটি আসনেও জয়লাভ করতে না পারে এবং দলের ভোটের হার এক শতাংশের নিচে রাখতে একটি বিশেষ ‘নীলনকশা’ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন,“জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতেও আমাদের প্রার্থীদের তৃতীয় স্থানে দেখানো হয়েছে।অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে,যা অতীত নির্বাচনের ফলাফলের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং অত্যন্ত বিস্ময়কর।” তবে নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিএনপি নেতা ও নবগঠিত সরকারের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।জাপা মহাসচিব আশা প্রকাশ করে বলেন,নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়।এ ঘটনাকে ‘মব অ্যাটাক’ বা গণপিটুনি আখ্যা দিয়ে তিনি তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নির্বাচন-পরবর্তী এই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির এ অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

ডেস্ক রিপোর্ট।।প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’।যোগ্য পরিবার নির্বাচন নিশ্চিত করতে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন,প্রকৃত অভাবী মানুষ যেন কোনোভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত না হন,সে লক্ষ্যেই মাল্টি-লেভেল স্ক্রিনিং বা বহুস্তর যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।এর মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুলভাবে সুবিধাভোগী নির্বাচন করা সম্ভব হবে। তিনি আরও জানান,প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য হলো হতদরিদ্র ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা।‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারে নারীদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের অন্যতম উদ্দেশ্য। কার্ড বিতরণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন,পুরো কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ না থাকে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতেই সহায়তা পৌঁছায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি: বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও গত কয়েক দশকে দখল,ভরাট,অপরিকল্পিত নগরায়ণ ও পলি জমার কারণে দেশের অসংখ্য খাল ও জলপথ নাব্যতা হারিয়েছে।এমন প্রেক্ষাপটে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের ঘোষণা রাজনৈতিক ও পরিবেশ মহলে নতুন আলোচনা তৈরি করেছে।বিশেষজ্ঞরা বলছেন,পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে, তবে বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।   খাল পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী,দেশে প্রায় ৪০–৫০ হাজার খাল থাকলেও এর বড় অংশ বর্তমানে মৃতপ্রায় বা দখল হয়ে গেছে।আনুমানিক ১০–১২ হাজার কিলোমিটার খাল নাব্যতা হারিয়েছে এবং বহু খাল মানচিত্র থেকেও বিলীন হওয়ার পথে। পানি বিশেষজ্ঞদের মতে,খালগুলোই ছিল প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা।এগুলো ভরাট হওয়ায়—   শহরে জলাবদ্ধতা বাড়ছে কৃষি সেচব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে   ২০ হাজার কিলোমিটার খনন: কতটা বাস্তবসম্মত?   নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে হলে দেশের প্রায় অর্ধেক অকার্যকর খাল পুনরুদ্ধার করতে হবে।পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তারা বলছেন, এটি সম্ভব হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন কঠিন।   মূল চ্যালেঞ্জগুলো হলো— ১. দখলমুক্ত করা: জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী হাজার হাজার দখলদার ইতোমধ্যে চিহ্নিত। উচ্ছেদ কার্যক্রম রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল। ২. রক্ষণাবেক্ষণ সংকট: অতীতে খাল খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় অনেক প্রকল্প ব্যর্থ হয়েছে। ৩. অর্থায়ন: বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এত বড় প্রকল্প বাস্তবায়নে কয়েক লাখ কোটি টাকার সমপরিমাণ ব্যয় হতে পারে। ৪. সমন্বয়হীনতা: স্থানীয় সরকার, পানি উন্নয়ন বোর্ড, সিটি করপোরেশন ও ভূমি প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি।   সম্ভাব্য সুফল যদি পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তবে— জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে কৃষি উৎপাদন বাড়বে অভ্যন্তরীণ নৌপথ পুনরুজ্জীবিত হবে…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) নারী সংরক্ষিত আসনে এমপি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো।।চট্টগ্রামের সমাজবিজ্ঞানী ও সমাজকর্মী দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) এয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। লিটা তার শিক্ষাজীবন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান (বিএসএস অনার্স) ও সমাজবিজ্ঞান (এমএসএস) মাস্টার্স সম্পন্ন করেছেন।তিনি পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের অগ্রযাত্রায় লিটা বহুবার গ্রেফতার ও কারাবরণ করেছেন।তিনি উল্লেখ করেছেন,২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণের কারণে মোট ৬টি মামলা হয়েছে এবং মোট প্রায় ৪০০ দিন জেল-জুলুমের শিকার হয়েছেন। লিটা বলেন, “অবিবাহিত থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে দীর্ঘ সময় জেল ও নির্যাতনের শিকার হয়েছি।দল আমাকে সুযোগ দিলে আমি আমার মেধা ও মনোনয়নের মাধ্যমে দেশ ও জনতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব, ইন শা আল্লাহ।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে।রবিবার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে,জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে,লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, যিনি বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসে কর্মরত ছিলেন,তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে।রবিবার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে,জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে,লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, যিনি বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসে কর্মরত ছিলেন,তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সরকারের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন,সরকার সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে।খাল খননের সঙ্গে বনায়ন ও সবুজায়নকেও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। আজ রোববার তিনি নিজের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।তথ্যমন্ত্রী জানান,মন্ত্রিসভার বৈঠকে ইতোমধ্যেই এই খাল খনন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন,খালের দুই পাশে বৃক্ষ রোপণ করা হবে, পাশাপাশি দেশের বিদ্যালয়,কলেজ,মাদ্রাসা এবং খোলা জায়গাতেও বনায়ন ও সবুজায়ন উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব এবং নগরায়নের চাপের কারণে ফসলি জমি ও বনভূমি কমছে,যা জলবায়ু ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তথ্যমন্ত্রী উল্লেখ করেন,খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতা,যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে।এছাড়া,প্রধানমন্ত্রী তারেক রহমানের “আই হ্যাভ আ প্ল্যান” অনুসারে খাল খনন,বনায়ন ও নারীর ক্ষমতায়ন জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনের পর তিনি স্থানীয় ভোটকেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।কেউ চাঁদাবাজি,সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আইজিপি পুলিশ ইউনিট প্রধান,মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এই নির্দেশনা দেন।তিনি আরও বলেন,নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না,এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন,যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।কেউ চাঁদাবাজি,সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আইজিপি পুলিশ ইউনিট প্রধান,মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এই নির্দেশনা দেন।তিনি আরও বলেন,নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না,এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন,যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাংবাদিকদের PRO হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে,তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে উন্নয়ন কার্যক্রম,জনঅভিযোগ,নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় “জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল” গঠন করা প্রয়োজন।প্রতিটি এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগের মাধ্যমে একটি পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ সচিবের নিকট প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়কে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক সংযোগ: সৌজন্য সাক্ষাৎ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে।নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও,দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এছাড়া দুই দেশের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদলের নেতা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি।।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত,রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজের বাড়ির পাশে ঈদগাহ মাঠে প্যারোলে মুক্তি পাওয়া রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮) বাবার জানাজায় অংশ নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে বাবাকে শেষবার দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলের আবেদন করা হয়।রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনকে মুক্তি দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানিয়েছেন,জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি অনুযায়ী পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নেওয়া হয় এবং জানাজা শেষে পুনরায় কারাগারে হস্তান্তর করা হয়। গত বছরের ১ ডিসেম্বর নিজ গ্রাম থেকে একটি বিদেশি রিভলবার ও রামদাসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন আলাউদ্দিন।সদর থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তিনি জেলা কারাগারে আটক ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ওসিকে হুমকি দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আটক
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।অভিযোগ,তিনি বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানিয়েছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন এবং শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের জানান, অধিবেশনের আহ্বান সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে,এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভাগ্য সংসদের সিদ্ধান্তে নির্ভর করবে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকের ভোট হবে কি হবে না তা চূড়ান্তভাবে নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। বর্তমান অর্ডিন্যান্স অনুযায়ী এই বিধান বাতিল করা হয়েছে, কিন্তু সংসদ রেটিফাই করলে বা পরিবর্তন করলে নির্বাচনের নিয়ম ভিন্ন হতে পারে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন ইতোমধ্যেই শুরু হয়েছে, এবং শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।এছাড়া স্থগিত হওয়া উপনির্বাচনও কমিশনের পরিকল্পনায় রয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
অবৈধ নির্বাহী আদেশের ভবিষ্যৎ: ইউনুসের বিদায়ের পর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কি টিকে আছে?
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাতীয় ডেস্ক।।ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করার যে নির্বাহী আদেশ জারি করা হয়েছিল,সেই আদেশে স্বাক্ষরকারী প্রধান নির্বাহী ইউনুসের পদত্যাগ বা বিদায়ের পর আদেশটির আইনি বৈধতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে— ব্যক্তি পরিবর্তনের সঙ্গে কি নির্বাহী আদেশও অকার্যকর হয়ে যায়,নাকি রাষ্ট্রীয় ধারাবাহিকতায় তা বহাল থাকে? নিচে বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো। ⚖️ আইনি বিশ্লেষণ বাংলাদেশের প্রশাসনিক আইনের মূল নীতি হলো — রাষ্ট্রের সিদ্ধান্ত ব্যক্তি নির্ভর নয়,পদ নির্ভর। কোনো নির্বাহী আদেশ সাধারণত ব্যক্তির নামে নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বে জারি হয়। ফলে আদেশ প্রদানকারী কর্মকর্তা বা প্রধান নির্বাহী পদ ছাড়লেও আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।   আদেশ বাতিলের জন্য প্রয়োজন: নতুন নির্বাহী আদেশ, আদালতের রায়, অথবা আইনগত পর্যালোচনা (Judicial Review)।   তবে যদি প্রমাণ হয়— আদেশটি সংবিধানবিরোধী, যথাযথ আইনি ক্ষমতা ছাড়া জারি, বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে আদালত সেটিকে শুরু থেকেই অবৈধ (void ab initio) ঘোষণা করতে পারে।   📜 সংবিধানিক দৃষ্টিকোণ বাংলাদেশের সংবিধান রাজনৈতিক সংগঠন গঠনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় (অনুচ্ছেদ ৩৮)। প্রশ্নগুলো হলো: কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কি সাংবিধানিক? সংসদীয় আইন ছাড়া এমন সিদ্ধান্ত কতটা বৈধ? সংবিধান বিশেষজ্ঞদের মতে: জাতীয় নিরাপত্তা বা সহিংসতার প্রমাণ থাকলে সাময়িক নিষেধাজ্ঞা সম্ভব,কিন্তু দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার জন্য আইনগত কাঠামো প্রয়োজন। 🏛️ রাজনৈতিক প্রেক্ষাপট ইউনুসের বিদায়ের পর রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসায়: নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জোরালো হতে পারে। বিরোধী ও ক্ষমতাসীন শক্তির মধ্যে নতুন রাজনৈতিক সমঝোতা বা সংঘাত সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মাঠে পুনরায় সক্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে,এটি ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।   🌍 আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিডা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু ও পরিচালনা বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন,প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।তিনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।এ বিষয়ে আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। তিনি আরও বলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং তারাও সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।এটি প্রায় ছয় বছর ধরে চলমান একটি ইস্যু বলে উল্লেখ করেন তিনি। থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না— এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বিডা চেয়ারম্যান।তিনি বলেন,বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ের হওয়ায় এখনই কিছু বলা সম্ভব নয়।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

ঝিনাইদহে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘিরে আলোচনা
পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬ ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ জাপার, নতুন সরকারকে অভিনন্দন
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি: বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা
দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) নারী সংরক্ষিত আসনে এমপি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ

সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

  • By newadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 0
  • 32 views
সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

সেনাবাহিনীতে শীর্ষ পদে রদবদল

  • By newadmin
  • ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 0
  • 5 views
সরকারের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হবে
আইজিপি বাহারুল আলমের নির্দেশ: চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা
সাংবাদিকদের PRO হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা
নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক সংযোগ: সৌজন্য সাক্ষাৎ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদলের নেতা
ওসিকে হুমকি দেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
মেয়র নির্বাচনে দলীয় প্রতীকের ভাগ্য সংসদের সিদ্ধান্তে নির্ভর করবে
অবৈধ নির্বাহী আদেশের ভবিষ্যৎ: ইউনুসের বিদায়ের পর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কি টিকে আছে?
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
সংবাদকর্মীদের নিরাপত্তা ও যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে মানববন্ধনের আহ্বান
বিটিসিএলের ফাইভজি প্রকল্পে অনিয়মের অভিযোগ: ১০০ কোটি টাকার এলসি পরিশোধে ব্যাংক ম্যানেজারের ওপর চাপ
বরিশালে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে সাবেক এমপি-পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনী সহিংসতার মামলায় বগুড়ার নন্দীগ্রামে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
১৫ মার্চের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি: ৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম সরকারি কর্মচারীদের
তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান সাগর কারাগারে
কিশোর গ্যাংয়ের ধাওয়ায় প্রাণ গেল কলেজছাত্র শাওনের, গ্রেপ্তারের দাবিতে এসপি কার্যালয় ঘেরাও
সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: কৃষিমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন
বারবার জয়, তবু মন্ত্রিসভায় নয় — সরওয়ারকে ঘিরে রাজনৈতিক প্রশ্ন
শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী দেবে
সরকারি পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড ঈদের আগে ৮ উপজেলায় চালু করতে যাচ্ছে
বরিশালে হোটেল ব্যবসা,মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: ডিবি কর্মকর্তাকে ঘিরে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
চাঁদা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য ঘিরে জামায়াতের তীব্র প্রতিক্রিয়া
সাংবাদিকতার নামে অপসংস্কৃতি: ইউটিউব চ্যানেল খুললেই কি সাংবাদিক হওয়া যায়? মেহেন্দিগঞ্জে উদ্বেগ
দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান মেহেন্দিগঞ্জের সালমা আক্তার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা
১২ জেলায় কার্যালয়ের তালা খুলে আ.লীগের ঝটিকা কর্মসূচি
নির্বাচনী হলফনামা বনাম নগদ বিনিয়োগ: ব্যারিস্টার আরমানের ২ কোটি টাকার সম্পদে ১০০০ কোটির নগদ কেনার প্রস্তাব বিতর্কের ঝড় তুলেছে
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ
যে পরিমাণ খাদ্যপণ্য মজুত আছে, তা দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
রমজানে দ্রব্যমূল্য বাড়বে না, হজের সুবিধা উন্নত হবে: ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের একুশে ভাষা দিবস বাণী
অধ্যাপক আরাফাত হোসেনের অভিযোগ, এনসিপির বিজয় কারচুপির ফল
ভুয়া চিকিৎসার অভিযোগে ডা. খোন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রের বিরুদ্ধে তদন্ত দাবি, চিকিৎসা নথিপত্রসহ অভিযোগ
শিক্ষামন্ত্রী রাতের কিশোরদের ঘোরাঘুরি বন্ধে পুলিশ তৎপরতা বাড়ানোর নির্দেশ
নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন সম্পন্ন
ভাটারা থানার ওসির মোবাইল ব্যাংকিংয়ে ৩২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন, অনলাইন জুয়ায় হরানো অভিযোগ
দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের