“ব্যাংকে ছিল মাত্র ৬০০ টাকা, কিন্তু সততার উত্তরাধিকারই সবচেয়ে বড় সম্পদ” — এমপি রাজীব আহসান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাবা মৃত্যুর পর ব্যাংক হিসাবে মাত্র ৬০০ টাকা পাওয়া গেলেও নিজের বাবাকে একজন সফল মানুষ হিসেবেই দেখেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসান।সম্প্রতি এক বক্তব্যে তিনি শিক্ষক সমাজের ত্যাগ,সততা ও মূল্যবোধের কথা তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন। রাজীব আহসান বলেন, “এই পৃথিবীতে এমন মানুষ আছেন যারা ছয় হাজার কোটি টাকা রেখে যান।কিন্তু আমার বাবা ব্যাংকে রেখে গেছেন মাত্র ৬০০ টাকা।তবুও আমি মনে করি তিনি একজন সফল মানুষ।কারণ তিনি একজন শিক্ষক হয়েও সততার সঙ্গে জীবনযাপন করেছেন এবং আমাদের তিন ভাই-বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন।” তিনি আরও বলেন,শিক্ষক পরিবারের সন্তান হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছেন অবসরের পর অধিকাংশ শিক্ষকের আর্থিক সঞ্চয় খুব বেশি থাকে না।কিন্তু একজন শিক্ষক তার সন্তানের মধ্যে যে শিক্ষা,নৈতিকতা ও আদর্শ রেখে যান,সেটিই প্রকৃত সম্পদ। নবনির্বাচিত এই সংসদ সদস্যের ভাষায়,“সফল মানুষের মাপকাঠি ব্যাংকের ব্যালেন্স নয়; বরং তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ করে যেতে পেরেছেন কিনা—আমার বাবা ঠিক সেটাই করেছেন।” রাজীব আহসানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে শিক্ষক সমাজের প্রতি সম্মান ও মূল্যবোধভিত্তিক রাজনীতির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ, উপদেষ্টাদের জন্য নির্ধারিত বিশেষ প্রটোকল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,শপথের দিন উপদেষ্টারা আনুষ্ঠানিক কর্মসূচি অনুসরণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।তারা রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে পতাকাবাহী গাড়িতে করে শপথস্থলে যাবেন।   তিনি আরও জানান,শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হবে।তবে ফেরার সময় গাড়িতে আর রাষ্ট্রীয় পতাকা থাকবে না। প্রেস সচিব বলেন,অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

“ব্যাংকে ছিল মাত্র ৬০০ টাকা, কিন্তু সততার উত্তরাধিকারই সবচেয়ে বড় সম্পদ” — এমপি রাজীব আহসান
১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ, উপদেষ্টাদের জন্য নির্ধারিত বিশেষ প্রটোকল
নির্বাচন যখন আস্থাহীনতার প্রতীকে পরিণত হয়
২০১৪ থেকে ২০২৬: নির্বাচন ঘিরে নতুন নতুন বিতর্ক, রাজনৈতিক অঙ্গনে ‘ইঞ্জিনিয়ারিং নির্বাচন’ আলোচনা
সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
রমজানজুড়ে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
নতুন সরকারের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
গোপালগঞ্জের তিন আসনে জামানত হারালেন ১৯ প্রার্থী, বিদ্রোহী বিএনপিরও দুইজন
নির্বাচন ও নেতৃত্ব ঘিরে নতুন সমীকরণ, মুখ খুললেন জয় ও তারেক রহমান
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেননি: নিজেই দিলেন স্পষ্ট ব্যাখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম
শপথ ঘিরে কূটনৈতিক তৎপরতা: মোদিকে আমন্ত্রণ, উপস্থিতি অনিশ্চিত
“এতো ভোট দিলো কারা?” — নওগাঁ-১ আসনের এক কেন্দ্রে ভোটের হিসাব ঘিরে প্রশ্ন
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন আজ
২০১৬ সালের বেতন কাঠামো বহাল, ২০২৬ সালে আসছে বড় পরিবর্তন — নতুন পে-স্কেলে বেতন বাড়তে পারে ১৪২% পর্যন্ত
৮ম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ পুলিশের বেতন কাঠামো: ৯ম বেতন কমিশনের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী
সংসদ সচিবালয় ও সরকারি গেজেট অনুযায়ী এমপিদের বর্তমান সুযোগ-সুবিধা
নেত্রকোনা-৩ ও রাজশাহী-৪ আসনে ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট: গণভোটে ২৪৪% উপস্থিতি প্রদর্শিত
প্রবাসে যাওয়ায় জেলার তালিকায় শীর্ষে এখনও কুমিল্লা: ২০২৫ সালের হালনাগাদ তথ্যে উঠে এলো নতুন চিত্র
🐟 মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রোববার শপথ, এরপরই মন্ত্রিসভা ঘোষণা — বিএনপির সরকারে কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব?
ত্রয়োদশ সংসদ: নতুন মন্ত্রিসভার শপথ আসছে ৩–৪ দিনের মধ্যে
১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা
ঝালকাঠি-১ আসন: বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বিজয়ী, ভোট ব্যবধান নিয়ে বিতর্ক অব্যাহত
টেকনোক্র্যাট কোটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন জাইমা রহমান? রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন রাজীব আহসান,আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
এক গ্রাম থেকেই তিন সংসদ সদস্য: গহিরায় উৎসবের আমেজ
১৯৭৩ থেকে ২০২৬: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ও অংশগ্রহণের চিত্র
দ্বিকক্ষ সংসদ ও পিআর পদ্ধতি: সংখ্যার রাজনীতি থেকে প্রতিনিধিত্বের রাজনীতিতে?
পিআর পদ্ধতি চালু হলে ভিন্ন হতো সংসদের চিত্র: ভোট ও আসনের বৈষম্য নিয়ে নতুন আলোচনা
নির্বাচনের পর জাতির নৈতিক দেউলিয়াত্বের দিকচিত্র: ত্যাগীদের অবহেলা নতুন বিতর্ক
উচ্চকক্ষে আসন বণ্টন: বিএনপি জোট প্রাধান্য, জামায়াত-এনসিপি ও অন্যান্য অংশগ্রহণ
নির্বাচন কমিশন প্রকাশ করল নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট
জুলাই সনদ গণভোট: সাংবিধানিক ও জনসমর্থনহীনতার প্রকটতা
বিএনপির বিজয় স্বীকার করল জামায়াতে ইসলামী, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকার ঘোষণা
নতুন সরকার গঠনের পথে বিএনপি, প্রত্যাশা ও সতর্কবার্তার মাঝে রাজনৈতিক বাস্তবতা
ভোটার ২,৫৩৮ — ভোট পড়ল ২,৭৫৪! সিলেটের কানাইঘাটে ‘১০৮ শতাংশ ভোট’ নিয়ে তোলপাড়
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থীর জয়, ভোটের হিসাব নিয়ে বিতর্ক
আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
আসনের জয়, নাকি ভোটের সতর্কবার্তা? — ২০২৬ নির্বাচনের অস্বস্তিকর সত্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: অতীতের ভোট প্রবণতার আলোকে বিএনপি–আওয়ামী লীগ–জামায়াতের তুলনামূলক বিশ্লেষণ
সংখ্যার আড়ালে বৈধতা সংকট: ‘জুলাই জাতীয় সনদ’ কি সত্যিই জনগণের ম্যান্ডেট পেয়েছে?
ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ — ব্যাংকিং খাত, অবকাঠামো ও জাতীয় সূচকে পরিবর্তন
দলের প্রতিশ্রুতিব্রত কর্মীদেরই অবহেলা: ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ কূটনীতি তীব্র সমালোচিত
নবনির্বাচিত রাজিব আহসানের জনকল্যাণমূলক উদ্যোগ: উলানিয়া ঘাট টোলমুক্ত ঘোষণা
শপথ গ্রহণের প্রক্রিয়া ও দায়িত্ব: সংবিধান ও আইন অনুযায়ী
১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠিত হবে
গোপালগঞ্জে বিএনপির ইতিহাসে বড় জয়
ঢাকার ২০ আসনের সব ফল ঘোষণা: বিএনপি ১৩, ১১–দলীয় ঐক্য ৭ আসনে জয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমজনতার দলের তারেক রহমান পরাজিত, বিএনপির তারেক রহমান দুই আসনে বিজয়ী