নির্বাচন যখন আস্থাহীনতার প্রতীকে পরিণত হয়
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাজহারুল ইসলাম।।একটি রাষ্ট্রের গণতন্ত্রকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড হলো নির্বাচন।অথচ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নির্বাচন এখন উৎসব নয়,বরং অবিশ্বাস, অভিযোগ ও তিক্ততার প্রতীকে পরিণত হয়েছে। ২০১৪, ২০১৮, ২০২৪ পেরিয়ে ২০২৬—প্রতিটি নির্বাচন যেন নতুন একটি বিতর্কের নাম হয়ে ইতিহাসে জায়গা করে নিচ্ছে। এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়; এটি রাষ্ট্রীয় আস্থার গভীর সংকটের প্রতিফলন।   ২০১৪ সালের নির্বাচনকে মানুষ মনে রেখেছে “ভোটারবিহীন নির্বাচন” হিসেবে।ভোটকেন্দ্র ছিল,ব্যালট ছিল,কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ছিল না।গণতন্ত্রের প্রাণ যেখানে জনগণের অংশগ্রহণ,সেখানে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন মূলত গণতন্ত্রের শূন্য খোলস ছাড়া কিছু নয়। ২০১৮ সালে পরিস্থিতি আরও প্রশ্নবিদ্ধ হয়। “রাতের ভোট” শব্দটি শুধু রাজনৈতিক স্লোগান নয়,বরং জনগণের মনে গেঁথে যাওয়া সন্দেহের প্রতীক হয়ে দাঁড়ায়।নির্বাচন যদি এমন পর্যায়ে পৌঁছে যেখানে ভোটার বিশ্বাসই করতে না পারে তার ভোট সে নিজে দিয়েছে কিনা—তবে সেই ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা কঠিন।   ২০২৪ সালের নির্বাচনকে বলা হয় “ডামি নির্বাচন”। প্রতিযোগিতা থাকলেও বাস্তব প্রতিদ্বন্দ্বিতা অনুপস্থিত—এমন ধারণা যখন জনমনে জন্ম নেয়,তখন নির্বাচন আর জনগণের ক্ষমতা প্রয়োগের মাধ্যম থাকে না; তা পরিণত হয় পূর্বনির্ধারিত রাজনৈতিক আনুষ্ঠানিকতায়।   আর এখন ২০২৬। নতুন শব্দ—“ইঞ্জিনিয়ারিং নির্বাচন”। শব্দটি নিজেই ভয়ঙ্কর।এর অর্থ দাঁড়ায়,ফলাফল জনগণের ইচ্ছা থেকে নয়,বরং পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে—এমন সন্দেহ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে।অভিযোগ সত্য হোক বা না হোক,সবচেয়ে বড় বাস্তবতা হলো জনগণ বিশ্বাস হারাচ্ছে।আর গণতন্ত্রে বিশ্বাস হারানোই সবচেয়ে বড় বিপদ।   রাষ্ট্র,নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো হয়তো নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারে,কিন্তু প্রশ্ন হলো—জনগণ কি বিশ্বাস করছে? কারণ গণতন্ত্র কাগজে নয়, বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে।ভোট যদি শুধু একটি আনুষ্ঠানিকতা হয়ে যায়,তবে সংসদ শক্তিশালী হলেও গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।   সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো,প্রতিটি নির্বাচনের পর অভিযোগ জমা হচ্ছে,কিন্তু আস্থার সংকট কমছে না। ক্ষমতাসীনরা বিরোধীদের দায়ী করছে,বিরোধীরা পুরো…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২০১৪ থেকে ২০২৬: নির্বাচন ঘিরে নতুন নতুন বিতর্ক, রাজনৈতিক অঙ্গনে ‘ইঞ্জিনিয়ারিং নির্বাচন’ আলোচনা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দেশের জাতীয় সংসদ নির্বাচনগুলো গত এক দশকের বেশি সময় ধরে নানা বিতর্ক ও রাজনৈতিক অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল ও বিশ্লেষকদের দেওয়া ভিন্ন ভিন্ন আখ্যা এখন রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী দলগুলো আখ্যা দেয় ‘ভোটারবিহীন নির্বাচন’ হিসেবে।সে সময় প্রধান বিরোধী জোট নির্বাচনে অংশ না নেওয়ায় ১৫০টির বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন।ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে দেশি-বিদেশি মহলেও আলোচনা সৃষ্টি হয়।   এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী দলগুলো ‘রাতের ভোটের নির্বাচন’ বলে অভিযোগ তোলে।তাদের দাবি ছিল,ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে।যদিও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন পক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নির্বাচনকে সুষ্ঠু বলে দাবি করে।   ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী রাজনৈতিক মহল ‘ডামি নির্বাচন’ হিসেবে উল্লেখ করে।তাদের অভিযোগ ছিল,অংশগ্রহণমূলক প্রতিযোগিতা নিশ্চিত করতে না পেরে একই রাজনৈতিক বলয়ের ভেতরে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করা হয়েছিল।সরকার পক্ষ অবশ্য এটিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে অভিহিত করে।   সাম্প্রতিক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।কিছু রাজনৈতিক দল ও সমালোচকরা এবার নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং নির্বাচন’ বলে আখ্যা দিচ্ছেন।তাদের অভিযোগ,নির্বাচনী ফলাফল ও প্রক্রিয়া পরিকল্পিতভাবে প্রভাবিত করা হয়েছে।তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে বলছে,নির্বাচন আইন ও বিধি মেনেই সম্পন্ন হয়েছে।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে,নির্বাচনকে ঘিরে আস্থার সংকট দূর করতে সব পক্ষের অংশগ্রহণ, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা এবং পারস্পরিক রাজনৈতিক সমঝোতা জরুরি।অন্যথায় নির্বাচনকে ঘিরে বিতর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।   আল জার্জিয়ার সংবাদমাধ্যমের সাংবাদিক জুলকার নাইন নিজের ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে দাবি করেন,বাস্তব পরিস্থিতি সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।তিনি উল্লেখ করেন,মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে,গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আসকের তথ্য অনুযায়ী,২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও চারজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।একই সময়ে ১১৮ জন সাংবাদিক সরাসরি হামলার শিকার হয়েছেন এবং অন্তত ২০ জন প্রাণনাশের হুমকি পেয়েছেন।প্রকাশিত সংবাদের জেরে ১২৩ জন সাংবাদিক মামলার মুখোমুখি হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্ট্যাটাসে আরও দাবি করা হয়,সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের ঘটনাও ঘটেছে।সরকারের সমালোচনা বা মতপ্রকাশের কারণে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ,সাংবাদিক আনিস আলমগীর এবং মনজুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়।   এছাড়া একাধিক মামলায় সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রুপা,মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বলেও অভিযোগ তুলে তাদের মুক্তির দাবি জানানো হয়।   তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহলের মতে, সাংবাদিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ক দেশের গণতান্ত্রিক পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রমজানজুড়ে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।পবিত্র রমজান মাসজুড়ে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস এ নির্দেশনা কার্যকর থাকবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফয়েজ,মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়,বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে।সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদে আইন বলতে দেশের প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে।তাই রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়। এছাড়া নোটিশে বলা হয়,কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন যাতায়াত ও ক্লাসের কারণে রোজা রাখতে শারীরিকভাবে কষ্টের সম্মুখীন হয়,যা ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।একই সঙ্গে রমজানে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে বলেও উল্লেখ করা হয়।   নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত এ আদেশ প্রদান করেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নতুন সরকারের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সেনাবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সিএএস দরবারে সব পদমর্যাদার সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের দায়িত্বশীলতা,পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। সেনাপ্রধান বলেন,দেশ ইতোমধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।জনগণের স্বার্থে যা করণীয় ছিল, সেনাবাহিনী তা সফলভাবে সম্পন্ন করেছে।এখন বাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে এবং নির্দেশনা পেলেই সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। তিনি আরও জানান,নির্বাচনের সময় অতিরিক্ত যে সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল,তাদের ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ভাষণে সেনাপ্রধান ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।   এ ছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গোপালগঞ্জের তিন আসনে জামানত হারালেন ১৯ প্রার্থী, বিদ্রোহী বিএনপিরও দুইজন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ১৯ জন জামানত হারিয়েছেন।তাদের মধ্যে বিএনপির দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী,কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়।কিন্তু এসব প্রার্থী সেই সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১,গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩—এই তিন আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।   গোপালগঞ্জ-১ আসন   গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৪৭টি।এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৯১ হাজার ৯৭৯টি এবং বাতিল ভোট ৬ হাজার ৪৬৮টি,যা মোট ভোটের ৪৯ দশমিক ৬৭ শতাংশ। এ আসনে সর্বনিম্ন ভোট পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী নিরদ বরণ মজুমদার (৩৪৯ ভোট)। এছাড়া জাতীয় পার্টির সুলতান জামান খান (৬২১),স্বতন্ত্র প্রার্থী মো. কাইউম আলী খান (২,১৮০), এম আনিসুল ইসলাম (৩,২৫৭) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান (৫,৮৭০ ভোট) পেয়েও জামানত রক্ষা করতে পারেননি।   গোপালগঞ্জ-২ আসন   গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৫টি।বৈধ ভোট ১ লাখ ৪৮ হাজার ৬২১ এবং বাতিল ভোট ৪ হাজার ৪৬৪টি,যা মোট ভোটের ৩৯ দশমিক ৮৩ শতাংশ। এ আসনে গণফোরামের শাহ মফিজ সর্বনিম্ন ২১৫ ভোট পেয়েছেন।গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ পেয়েছেন ৩০৫ ভোট।এছাড়া স্বতন্ত্র রনি মোল্লা (৪০৩),জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা (৪১৯),জাকের পার্টির মাহমুদ হাসান (১,৩৭১), স্বতন্ত্র সিপন ভূইয়া (১,৯৩১),ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার (২,৯১১) এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম. সিরাজুল ইসলাম সিরাজ (২,৮১৯) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।   গোপালগঞ্জ-৩ আসন   গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। এর মধ্যে বৈধ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচন ও নেতৃত্ব ঘিরে নতুন সমীকরণ, মুখ খুললেন জয় ও তারেক রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন,নেতৃত্ব ও বড় রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শনিবার জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন। জয় বলেন,দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে যদি প্রশাসনিক চাপের মাধ্যমে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে সেখানে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না।শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন কি না—এ বিষয়ে তিনি জানান,এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত; পরিবার থেকে এ বিষয়ে কোনো চাপ নেই। একই সঙ্গে জয় স্পষ্ট করেন,তিনি নিজে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা করছেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে অতীত ঘটনার জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে জয় বলেন,একতরফাভাবে ক্ষমা চাওয়ার পরিবর্তে গত দেড় বছরের সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।তিনি সকল পক্ষের জন্য সমান বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।   অন্যদিকে, নির্বাচনে জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র  চেয়ারম্যান তারেক রহমান এক সংবাদ সম্মেলনে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের আশ্বাস দেন।শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন,বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।   সব মিলিয়ে দেশের রাজনীতিতে নেতৃত্ব,জবাবদিহিতা ও আইনি প্রক্রিয়া ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও গান স্যালুট প্রদান করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়,মরহুমের প্রথম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়।পরে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। জানাজা অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী,শেখ কবির হোসেনের ভাই শেখ নাদির হোসেন লিপু,গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন,তার ছেলে শেখ অনিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কবির হোসেন।তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার আপন চাচাত ভাই।   কর্মজীবনে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেননি: নিজেই দিলেন স্পষ্ট ব্যাখ্যা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি নিজেই।   রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইজিপি বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি পদত্যাগ করিনি।” এর আগে বিকেল থেকে কয়েকটি গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।ওইসব প্রতিবেদনে দাবি করা হয়,তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে সন্ধ্যায় নিজ বক্তব্যে বিষয়টি নাকচ করেন আইজিপি। উল্লেখ্য,২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলমকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।দুই বছরের জন্য দেওয়া ওই নিয়োগ অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।   এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি কর্মকর্তারা।   ইসি ঘোষিত ফল অনুযায়ী,ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে।দলটি দেশের ২৯০টি আসনে প্রার্থী দিয়েছিল। ভোটের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭টি আসনে প্রার্থী দিয়ে দলটি পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।৩২টি আসনে প্রার্থী দিয়ে দলটি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে।এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সঙ্গে নির্বাচন করে। গত তিন সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (জাপা) লাঙ্গল প্রতীকে ১৯৯ আসনে প্রার্থী দিয়ে পেয়েছে মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।   চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে অংশ নিয়ে হাতপাখা প্রতীকে ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া ১১-দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),গণসংহতি আন্দোলন,বাসদ,বাসদ (মার্ক্সবাদী),গণফোরাম ও নাগরিক ঐক্যসহ অন্যান্য দলগুলোর প্রত্যেকের প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে রয়েছে।   নির্বাচন কমিশন জানিয়েছে,পর্যায়ক্রমে বিস্তারিত ফলাফল ও আসনভিত্তিক তথ্য প্রকাশ করা হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাবনা প্রতিনিধি।।পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গত শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। এবার প্রথমবারের মতো পাবনার এই দুটি আসনেই বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী।তবে উভয় আসনেই বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল চার হাজারের কম। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নেতা-কর্মীদের মতে, দলীয় বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বিএনপির পরাজয়ের অন্যতম কারণ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগর ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম পান ৩৮ হাজার ২৭ ভোট। দলীয় সূত্র জানায়,মনোনয়ন নিয়ে বিরোধের জেরে বিএনপির ভেতরে বিভক্তি তৈরি হয়।কয়েকজন মনোনয়নপ্রত্যাশী বিক্ষোভ ও কর্মসূচি চালিয়ে যান এবং শেষ পর্যন্ত আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।এতে তৃণমূল নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। অন্যদিকে পাবনা-৪ আসনে সাতজন প্রার্থীর মধ্যে জামায়াতের মো. আবু তালেব মণ্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান পান ১ লাখ ৩৩ হাজার ৮৭৫ ভোট।এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু পান ২৭ হাজার ৯৭০ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থীরা।তাঁদের দাবি, বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিক,কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল রয়েছে এবং কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর করানো হয়েছে।এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদনও করা হয়েছে। পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বলেন,দলীয় কিছু অসহযোগিতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে রোববার বিকেল পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে— এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।   জানা গেছে,রোববার সকালে পুলিশ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন আইজিপি।ওই সভাতেই তিনি উপস্থিত কর্মকর্তাদের কাছে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।এ সময় কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।   পরে দুপুরের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি শোনা গেলেও এখন পর্যন্ত সেটি গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি।   এর আগে গত জানুয়ারিতে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন,যা নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা তৈরি হয়।   উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়।এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২০ নভেম্বর।   পুলিশের একাধিক কর্মকর্তা জানান,জাতীয় নির্বাচন শেষে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা তিনি ঘনিষ্ঠজনদের আগে থেকেই জানিয়ে আসছিলেন।   স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে,পদত্যাগপত্র গ্রহণ করা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নেওয়ার কথা থাকায় বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে।পদত্যাগপত্র এখনই গ্রহণ না করে নতুন সরকারের কাছে পুনরায় জমা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গেছে।   এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ না হওয়া পর্যন্ত বাহারুল আলমই দেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
শপথ ঘিরে কূটনৈতিক তৎপরতা: মোদিকে আমন্ত্রণ, উপস্থিতি অনিশ্চিত
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে।দলীয় চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামী ১৭ ফেব্রুয়ারি।শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ঢাকা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে,শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়।এর আগে বিএনপি নেতারা জানিয়েছিলেন,শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হবে।   তবে নির্ধারিত সূচির কারণে মোদির ঢাকায় উপস্থিত থাকার সম্ভাবনা কম বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে।একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে।এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ম্যাক্রোঁর ভারত সফরও ওই সময় থেকেই শুরু হওয়ার কথা।   মোদি উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি—সম্ভবত উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী—শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।   ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে,বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপড়েনের মধ্য দিয়ে যাওয়ায় দিল্লি সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হলেও তাড়াহুড়ো করতে চায় না।একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হলে ভারতের প্রতিনিধিত্বের মাত্রা নিয়েও বিবেচনা চলছে বলে সূত্রগুলো জানিয়েছে।   জানা গেছে,দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-ভুক্ত অধিকাংশ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।পাশাপাশি চীন, মালয়েশিয়া,সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বন্ধুসুলভ দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।   শনিবার এক বক্তব্যে তারেক রহমান জানান, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান, আঞ্চলিক সহযোগিতা ও ভারসাম্যপূর্ণ কূটনীতির ভিত্তিতে পরিচালিত।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
“এতো ভোট দিলো কারা?” — নওগাঁ-১ আসনের এক কেন্দ্রে ভোটের হিসাব ঘিরে প্রশ্ন
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নওগাঁ প্রতিনিধি।।নওগাঁ-১ (৪৬) আসনের ৪৫ নম্বর কেন্দ্র নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘিরে গুরুতর প্রশ্ন উঠেছে।কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যার সঙ্গে প্রার্থীভিত্তিক প্রাপ্ত ভোটের হিসাব না মেলায় স্থানীয় ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেন্দ্রের সারসংক্ষেপ অনুযায়ী,মোট ভোটার ছিলেন ২ হাজার ৫৭৮ জন।ভোট পড়েছে ২ হাজার ৩৯টি।এর মধ্যে বৈধ ভোট ২ হাজার ৫ এবং বাতিল ভোট ৩৪টি। কিন্তু কেন্দ্রের রেজাল্ট শিটে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ১ হাজার ৯৭১।একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ হাজার ১২৩ ভোট,মোটরসাইকেল ১৩৩ এবং হাতপাখা ১১ ভোট। সব প্রার্থীর ভোট যোগ করলে মোট দাঁড়ায় ৩ হাজার ২৩৮,যা ঘোষিত বৈধ ভোটের চেয়ে ১ হাজার ২৩৩ ভোট বেশি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— ঘোষিত ভোটারের বাইরে এই অতিরিক্ত ভোট এলো কোথা থেকে? স্থানীয় কয়েকজন ভোটার অভিযোগ করেন,কেন্দ্রের ফলাফল ঘোষণার আগে ভোটের হিসাব যথাযথভাবে মিলিয়ে দেখা হয়নি।তাদের দাবি,এই সংখ্যার ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ করে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন,একটি কেন্দ্রে প্রদত্ত ভোট, গণনাকৃত ব্যালট এবং প্রার্থীভিত্তিক ভোটের সংখ্যা অবশ্যই একই কাঠামোর মধ্যে থাকতে হয়।এর ব্যত্যয় ঘটলে তা নির্বাচন ব্যবস্থাপনার গুরুতর ত্রুটি কিংবা অনিয়মের ইঙ্গিত দিতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।তবে নির্বাচন পর্যবেক্ষকদের মতে,বিষয়টি তদন্ত করে ব্যালট পেপার অ্যাকাউন্ট ও কেন্দ্রীয় ফলাফল পুনরায় যাচাই করা প্রয়োজন। এখন ভোটারদের একটাই প্রশ্ন— “এতো ভোট দিলো কারা?” উত্তরের অপেক্ষায় পুরো এলাকা।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন আজ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমেদ আকবর সোবহানের জন্মদিন আজ।শিল্পায়ন,আবাসন,মিডিয়া,জ্বালানি ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   ব্যবসায়িক দূরদর্শিতা ও নতুন ধারণা বাস্তবায়নের মাধ্যমে আহমেদ আকবর সোবহান দেশের বেসরকারি খাতে আধুনিক শিল্পায়নের একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছেন।বসুন্ধরা আবাসিক এলাকা,দেশের প্রথম আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণ, এলপিজি খাতে বিনিয়োগসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেন। ১৯৯০–এর দশকে যখন এলপিজি খাত নিয়ে সংশয় ছিল, তখনই তিনি মংলা এলাকায় বড় পরিসরে এ শিল্পের যাত্রা শুরু করেন।পরবর্তীতে কাগজ,সিমেন্ট,স্টিল,টিস্যু,খাদ্যপণ্য,রিয়েল এস্টেট,মিডিয়া,জ্বালানি,শিপিং ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে বসুন্ধরা গ্রুপকে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত করেন।   সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বসুন্ধরা গ্রুপের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষের জীবিকা যুক্ত রয়েছে এবং লক্ষাধিক মানুষ সরাসরি কর্মরত।কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   শিল্প কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগেও সক্রিয় আহমেদ আকবর সোবহান।চিকিৎসা সহায়তা,শিক্ষা সহযোগিতা,দরিদ্র মানুষের পুনর্বাসন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে নীরবে সহায়তা দিয়ে আসছেন বলে সংশ্লিষ্টরা জানান।   সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে দূরদর্শী নেতা ও শিল্পোন্নয়নের পথপ্রদর্শক হিসেবে অভিহিত করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

নির্বাচন যখন আস্থাহীনতার প্রতীকে পরিণত হয়
২০১৪ থেকে ২০২৬: নির্বাচন ঘিরে নতুন নতুন বিতর্ক, রাজনৈতিক অঙ্গনে ‘ইঞ্জিনিয়ারিং নির্বাচন’ আলোচনা
সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
রমজানজুড়ে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
নতুন সরকারের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
গোপালগঞ্জের তিন আসনে জামানত হারালেন ১৯ প্রার্থী, বিদ্রোহী বিএনপিরও দুইজন
নির্বাচন ও নেতৃত্ব ঘিরে নতুন সমীকরণ, মুখ খুললেন জয় ও তারেক রহমান
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেননি: নিজেই দিলেন স্পষ্ট ব্যাখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম
শপথ ঘিরে কূটনৈতিক তৎপরতা: মোদিকে আমন্ত্রণ, উপস্থিতি অনিশ্চিত
“এতো ভোট দিলো কারা?” — নওগাঁ-১ আসনের এক কেন্দ্রে ভোটের হিসাব ঘিরে প্রশ্ন
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্মদিন আজ
২০১৬ সালের বেতন কাঠামো বহাল, ২০২৬ সালে আসছে বড় পরিবর্তন — নতুন পে-স্কেলে বেতন বাড়তে পারে ১৪২% পর্যন্ত
৮ম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ পুলিশের বেতন কাঠামো: ৯ম বেতন কমিশনের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী
সংসদ সচিবালয় ও সরকারি গেজেট অনুযায়ী এমপিদের বর্তমান সুযোগ-সুবিধা
নেত্রকোনা-৩ ও রাজশাহী-৪ আসনে ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট: গণভোটে ২৪৪% উপস্থিতি প্রদর্শিত
প্রবাসে যাওয়ায় জেলার তালিকায় শীর্ষে এখনও কুমিল্লা: ২০২৫ সালের হালনাগাদ তথ্যে উঠে এলো নতুন চিত্র
🐟 মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রোববার শপথ, এরপরই মন্ত্রিসভা ঘোষণা — বিএনপির সরকারে কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব?
ত্রয়োদশ সংসদ: নতুন মন্ত্রিসভার শপথ আসছে ৩–৪ দিনের মধ্যে
১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা
ঝালকাঠি-১ আসন: বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বিজয়ী, ভোট ব্যবধান নিয়ে বিতর্ক অব্যাহত
টেকনোক্র্যাট কোটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন জাইমা রহমান? রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন রাজীব আহসান,আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
এক গ্রাম থেকেই তিন সংসদ সদস্য: গহিরায় উৎসবের আমেজ
১৯৭৩ থেকে ২০২৬: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ও অংশগ্রহণের চিত্র
দ্বিকক্ষ সংসদ ও পিআর পদ্ধতি: সংখ্যার রাজনীতি থেকে প্রতিনিধিত্বের রাজনীতিতে?
পিআর পদ্ধতি চালু হলে ভিন্ন হতো সংসদের চিত্র: ভোট ও আসনের বৈষম্য নিয়ে নতুন আলোচনা
নির্বাচনের পর জাতির নৈতিক দেউলিয়াত্বের দিকচিত্র: ত্যাগীদের অবহেলা নতুন বিতর্ক
উচ্চকক্ষে আসন বণ্টন: বিএনপি জোট প্রাধান্য, জামায়াত-এনসিপি ও অন্যান্য অংশগ্রহণ
নির্বাচন কমিশন প্রকাশ করল নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট
জুলাই সনদ গণভোট: সাংবিধানিক ও জনসমর্থনহীনতার প্রকটতা
বিএনপির বিজয় স্বীকার করল জামায়াতে ইসলামী, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকার ঘোষণা
নতুন সরকার গঠনের পথে বিএনপি, প্রত্যাশা ও সতর্কবার্তার মাঝে রাজনৈতিক বাস্তবতা
ভোটার ২,৫৩৮ — ভোট পড়ল ২,৭৫৪! সিলেটের কানাইঘাটে ‘১০৮ শতাংশ ভোট’ নিয়ে তোলপাড়
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থীর জয়, ভোটের হিসাব নিয়ে বিতর্ক
আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
আসনের জয়, নাকি ভোটের সতর্কবার্তা? — ২০২৬ নির্বাচনের অস্বস্তিকর সত্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: অতীতের ভোট প্রবণতার আলোকে বিএনপি–আওয়ামী লীগ–জামায়াতের তুলনামূলক বিশ্লেষণ
সংখ্যার আড়ালে বৈধতা সংকট: ‘জুলাই জাতীয় সনদ’ কি সত্যিই জনগণের ম্যান্ডেট পেয়েছে?
ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ — ব্যাংকিং খাত, অবকাঠামো ও জাতীয় সূচকে পরিবর্তন
দলের প্রতিশ্রুতিব্রত কর্মীদেরই অবহেলা: ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ কূটনীতি তীব্র সমালোচিত
নবনির্বাচিত রাজিব আহসানের জনকল্যাণমূলক উদ্যোগ: উলানিয়া ঘাট টোলমুক্ত ঘোষণা
শপথ গ্রহণের প্রক্রিয়া ও দায়িত্ব: সংবিধান ও আইন অনুযায়ী
১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠিত হবে
গোপালগঞ্জে বিএনপির ইতিহাসে বড় জয়
ঢাকার ২০ আসনের সব ফল ঘোষণা: বিএনপি ১৩, ১১–দলীয় ঐক্য ৭ আসনে জয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমজনতার দলের তারেক রহমান পরাজিত, বিএনপির তারেক রহমান দুই আসনে বিজয়ী
দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের দাবি, এককভাবেই সরকার গঠন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির ‘অভিমানী’ ৭ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী