আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি।।আগামী রোববারের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা ও সমর্থনেরই প্রতিফলন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মির্জা ফখরুল বলেন,বিএনপি জনগণের দল এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নের কারণে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তিনি দাবি করেন,ফ্যাসিস্ট শক্তির কারণে রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল।তবে বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ভালো রাজনৈতিক ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, ‘জুলাই সনদ’-এ বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।পাশাপাশি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচিও পূরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই বিএনপি সংসদ পরিচালনা করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
![]()
















































সর্বশেষ সংবাদ :———