এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন,রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন,নির্বাচনে জয়লাভ করলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে।দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা এবং নির্বাচনি ব্যস্ততার মধ্যেই মাতৃবিয়োগের শোক—এই দুই বাস্তবতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখাই তার জীবনের বড় চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন,“আমরা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দিতে পারবে।” তিনি মনে করেন,গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি।তাই সবাই মিলে সরকার গঠনের পরিবর্তে এককভাবে সরকার গঠন এবং কার্যকর বিরোধী দল—এটাই গণতন্ত্রের জন্য উত্তম। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে জনগণ যাকে গ্রহণ করবে না,শক্তি প্রয়োগ করে তাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে পরিকল্পনা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—এই বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন,বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল।বিএনপি ক্ষমতায় এলে এই সুবিধা আরও উচ্চশিক্ষা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর গৃহিণীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে,যার মাধ্যমে তাদের স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে। প্রতিবন্ধী,তরুণ ও বয়স্ক নাগরিকদের জন্যও ইশতেহারে সুনির্দিষ্ট কর্মসূচি রাখা হয়েছে বলে জানান তিনি। বৈদেশিক সম্পর্ক ও জাতীয় স্বার্থ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন,“আমি আমার দেশের মানুষের প্রতিনিধিত্ব করি।যদি এমন কোনো চুক্তি হয় যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী,তবে স্বাভাবিকভাবেই সেই দেশের সঙ্গে দূরত্ব তৈরি হবে।”দেশের স্বার্থ রক্ষাই হবে অগ্রাধিকার—এমন আশ্বাস দেন তিনি। গুম-খুনের বিচার ও দুর্নীতি প্রশ্নে অবস্থান গত দেড় দশকে সংঘটিত গুম ও খুনের ঘটনার বিচার প্রসঙ্গে কঠোর…
![]()



















































সর্বশেষ সংবাদ :———