ছুটি না পেয়ে সন্তানের মৃত্যু: ‘আমি না থাকলে নির্বাচন আটকে যেত?’—পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সন্তান হারানোর শোক বুকে চেপে দায়িত্বে যেতে বাধ্য হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য।তার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে ওই পুলিশ সদস্য লিখেছেন,“আমার বউটা এখনো জানে না যে তার কলিজার টুকরাটা আর পৃথিবীতে নেই। ডাক্তার বলতে বারণ করেছে।বাবুর জন্য কেনা জিনিসগুলো কী করবো?” তিনি আরও জানান,সন্তানের মৃত্যুর পরদিনই তার নাইট ডিউটি রয়েছে এবং ছুটি না পাওয়ায় চাকরির প্রয়োজনে দায়িত্ব পালন করতেই হচ্ছে। পোস্টে তিনি লেখেন,“আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। সন্তান মারা গেলেও ছুটি যাই না।আমি না থাকলে নির্বাচন আটকে যেত?” তিনি প্রশ্ন তুলেছেন—এই অবস্থায় স্ত্রীকে তিনি কী জবাব দেবেন। আরেকটি পোস্টে নিজের যোগ্যতার কথা উল্লেখ করে তিনি জানান,তিনি অনার্স ও মাস্টার্সে উচ্চ ফলাফল অর্জন করেছেন এবং প্রশাসনিক কাজে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।পরিবার নিয়ে ন্যূনতম জীবনযাপনের মতো একটি চাকরির সন্ধানও কামনা করেন তিনি।তার ভাষায়, “এখানে নিঃশ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে গেছে।” পুলিশ সদস্যের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।অনেকেই বিষয়টিকে অমানবিক বলে আখ্যা দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।কেউ কেউ প্রশ্ন তুলেছেন—রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নামে একজন মানুষের ব্যক্তিগত শোক ও মানবিক অধিকারের কি কোনো মূল্য নেই? এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।কারাগারে হত্যা ও রহস্যজনক মৃত্যুর দীর্ঘ তালিকায় যুক্ত হলো সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নাম। গতকাল রাতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ নিয়ে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গত দেড় বছরে কারা হেফাজতে মোট ১১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী,নিহতদের সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।২০২৪ সালে কারাগারে মারা যান ৬৫ জন এবং ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৯৫ জনে। নিহতদের পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,এসব মৃত্যু স্বাভাবিক নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ।তাঁদের দাবি,অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস,আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল,খলিলুর রহমান ও ড. আলী রীয়াজের তথাকথিত ‘মেটিকুলাস ডিজাইন’ বা সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবেই কারাগারে আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। অভিযোগে বলা হয়,বন্দিদের প্রাপ্য চিকিৎসা ও আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।যদিও কারা কর্তৃপক্ষের নথিতে অধিকাংশ মৃত্যুকে ‘বার্ধক্যজনিত’ বা ‘হৃদরোগজনিত’ বলে উল্লেখ করা হয়েছে,তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি পরিবারের সদস্যদের। চট্টগ্রামের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ৮১ বছর বয়সী আব্দুর রহমান মিয়া ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন।পরিবারের অভিযোগ,কারাগারে তাঁকে ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি; এমনকি পরিবারের পাঠানো ওষুধও তাঁর কাছে পৌঁছায়নি। একই অভিযোগ রয়েছে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর ক্ষেত্রেও। মৃতদের তালিকায় শুধু জ্যেষ্ঠ নেতারাই নন,রয়েছেন তরুণ ও মধ্যবয়সী নেতা-কর্মীরাও।২০২৪ সালের নভেম্বরে বগুড়া কারাগারে আটক ছয়জন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘হৃদ্‌রোগ বা অসুস্থতা’জনিত বলে দাবি করলেও পরিবার তা প্রত্যাখ্যান করেছে।নিহত এক নেতার সন্তান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান,তাঁর বাবা কখনো…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো।।দুদিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা।এবার ধর্মঘটের আওতায় বন্দরের বহির্নোঙরও অন্তর্ভুক্ত রয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দরের বিভিন্ন গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবীর অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। শ্রমিক-কর্মচারীদের চার দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো—ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়া হবে না মর্মে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে।অন্যান্য দাবির মধ্যে রয়েছে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার,তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ। এর আগে একই দাবিতে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।এতে বন্দর কর্তৃপক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।পরে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। তবে শ্রমিক নেতাদের অভিযোগ,বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দিয়ে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানায়।এর প্রতিবাদেই পুনরায় কঠোর কর্মসূচিতে যান তারা। আন্দোলনের কারণে গত মঙ্গলবার থেকে বন্দরের তিনটি প্রধান স্থাপনা—এনসিটি,চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থের (জিসিবি) কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। উল্লেখ্য,দেশের মোট রপ্তানি বাণিজ্যের প্রায় ৯১ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।টানা ছয় দিন কার্যক্রম ব্যাহত থাকায় রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত,অনুসন্ধান অব্যাহত: ইসি
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচন ও যেকোনো গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)–এর নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, ‘পাশা’ একটি এনজিও হিসেবে প্রায় ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানায়।তবে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা যাচাই করে সন্তোষজনক তথ্য পায়নি।এ কারণেই আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে। আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান,এখন পর্যন্ত সংগঠনটির সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এদিকে,শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করবেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঢাকায় টানা দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আর মাত্র চার দিন পরই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো।এরই অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ শেষে এবার রাজধানী ঢাকায় বড় ধরনের নির্বাচনি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন। সংবাদ সম্মেলনে জানানো হয়,রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।ওই দিন দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে তার জনসভা শুরু হবে।এরপর পর্যায়ক্রমে পল্লবী,মিরপুর-১০,ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ,শ্যামলী ক্লাব মাঠে বক্তব্য রাখবেন তিনি।দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। আয়োজকরা জানান,সাধারণ ভোটারদের কাছে সহজে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি জনসভা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে। পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।এদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান,পীর জঙ্গি মাজার রোড,বাসাবো,যাত্রাবাড়ী,জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে গিয়ে তার নির্বাচনি সফর শেষ করবেন তিনি। সংবাদ সম্মেলনে মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব জনসভা সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ৪৬৫ আসনে লড়ছেন ১,২৮৪ প্রার্থী
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক।।জাপানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ ভোটাররা ভোট প্রদান করছেন। খবর জানিয়েছে বিবিসি। এ নির্বাচনে দেশটির সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী। চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে আবারও শক্ত অবস্থানে আনতেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাচি মাত্র চার মাস ধরে ক্ষমতায় রয়েছেন। স্বল্প সময়েই তার ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। তবে প্রধানমন্ত্রী হিসেবে তাকাচির জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাধিক কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটাররা তাকাচিকে পছন্দ করলেও এলডিপিকে কতটা সমর্থন দেবেন—তা এখনো অনিশ্চিত। সবশেষ জনমত জরিপে দেখা গেছে,এলডিপি ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসন পেতে পারে।এতে করে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী তাকাচি করছাড় ও সরকারি ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটারের সমর্থন আদায় করেছেন।তবে সমালোচকদের মতে,এসব পদক্ষেপ জাপানের দীর্ঘদিনের ধীরগতির অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে মাঠে নামছেন ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোতায়েন প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা সদস্য
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ রোববার থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন,নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর সদস্যরা আগে থেকেই মাঠে রয়েছেন, রোববার থেকে আরও সদস্য যুক্ত হবেন।আনুষ্ঠানিকভাবে ভোটের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী মাঠে থাকবে। ইসি মাছউদ আরও জানান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিশনের একাধিক বৈঠক হয়েছে।বৈঠকে সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে,দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান। তিনি বলেন,‘সব ব্যালট বাক্স ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রস্তুতিতে ব্যস্ত।’ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়,নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশ,বিজিবি,আনসার-ভিডিপি,কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হবে।পাশাপাশি ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও দায়িত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়,এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।এর মধ্যে আনসার ও ভিডিপি ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন,পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার,বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, র‍্যাব ৯ হাজার ৩৪৯ জন,নৌবাহিনী ৫ হাজার,বিমানবাহিনী ৩ হাজার ৭৩০ জন এবং কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন থাকবে। পরিপত্রে আরও বলা হয়,সশস্ত্র বাহিনী,বিজিবি,র‍্যাব, পুলিশ,এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড।সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের অধীনে থেকে দায়িত্ব পালন করবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের
মেহেন্দিগঞ্জের সঙ্গে সংযোগ ছাড়া ভোলা–বরিশাল সেতু নয়: রাজিব আহসান
মোবাইল ব্যাংকিং বন্ধ করে কি নির্বাচন সুষ্ঠু হয়?
৯৬ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং লেনদেনে ১ হাজার টাকার সীমা: কালোটাকা রোধ না কি সাধারণ মানুষের শাস্তি?
ড. মিজানুর রহমান আজহারীর নির্বাচনকে কেন্দ্র করে সতর্কবার্তা
তারেক রহমানের প্রতিশ্রুতি: ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ ও রাস্তা প্রশস্ত করা হবে
চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি ভোটের আগে হচ্ছে না, বন্দর কর্মচারীদের অনির্দিষ্টকালীন ধর্মঘট
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া
সেনা ও পুলিশ পরিচয়ে হুমকি: জমি দখলের অভিযোগে থানায় আবেদন
বরিশালে নির্বাচন উপলক্ষে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা
বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সোমবার ফুলকোর্ট সভা
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ
কলমাকান্দায় পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ‘ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়,প্রতিটি ভোট আমার কাছে আমানত’
নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যা বললেন উপদেষ্টা
ঢাকা ওয়াসা ঋণনির্ভর প্রকল্প নিয়ে বিতর্ক,অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের অনুমোদন
বরফের দেশে বছরে ৫০ লাখ টাকার চাকরি!
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত—ইসলামের ইনসাফ চাই: চরমোনাই পীর
মেহেন্দিগঞ্জে পীর সাহেব চরমোনাইর আগমন কাল:  গণসমাবেশ সফল করতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়
আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছুটি না পেয়ে সন্তানের মৃত্যু: ‘আমি না থাকলে নির্বাচন আটকে যেত?’—পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট
পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত,অনুসন্ধান অব্যাহত: ইসি
ঢাকায় টানা দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ৪৬৫ আসনে লড়ছেন ১,২৮৪ প্রার্থী
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে মাঠে নামছেন ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোতায়েন প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা সদস্য
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে
বিশ্বযোগ: যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জরুরি তলব
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার র‍্যাঙ্কের সমতুল্য তালিকা প্রকাশ
বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের ইশতেহার: ভোটারদের কাছে কী বার্তা
আরটিভি ডিজিটালে ‘মোজো রিপোর্টার’ নিয়োগ
সরকার গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির
ঢাকায় নির্বাচনী আমেজ তুঙ্গে তুলতে দুই দিনে ১৪ জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
ঢাকা-১১ আসনে প্রার্থী এম এ কাইয়ুমের নাগরিকত্ব নিয়ে আপিল বিভাগে নাহিদ ইসলামের আবেদন
দাম্পত্য কলহের জেরে ফেনীতে স্ত্রী ও বান্ধবীকে রামদা দিয়ে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার
চাঁদাবাজি বন্ধে প্রকাশ্যে অনুরোধ বিএনপি প্রার্থীর, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক