বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৭, ২০২৬

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের সুলাইমান ও কিরথার পর্বতমালায় আবারও সংঘাত তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি প্রদেশটিতে এক ডজনের বেশি স্থানে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় টানা ৪০ ঘণ্টা লড়াই চলে। সরকারি কর্মকর্তারা হামলাকে ‘বেপরোয়া’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী,এতে প্রায় ২০০ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে ৩১ জন বেসামরিক,১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৫ জন বিএলএ যোদ্ধা। শুধু গত শনিবারই ১০০-এর বেশি মৃত্যু ঘটেছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পুলিশ একাডেমি,আদালত ও বাজারগুলোতে সংঘাতের ক্ষত এখনও স্পষ্ট।তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ এবং বিএলএর হামলাকে ‘শত্রুর শেষ নিশ্বাস’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাকিস্তান অভিযোগ করেছে,বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত,অর্থাৎ ভারতের উসকানি; তবে নয়াদিল্লি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। স্থানীয় পর্যায়ে জনরোষ ও অর্থনৈতিক বৈষম্য বিচ্ছিন্নতাবাদকে জিইয়ে রাখছে।খনিজ সম্পদ সমৃদ্ধ প্রদেশটিতে দারিদ্র্য,দুর্নীতি ও মৌলিক সেবার অভাব বিদ্রোহের মূল কারণ হিসেবে সামনে আসে।গোয়াদর বন্দর কেন্দ্রিক চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সুবিধা স্থানীয়দের কাছে পৌঁছাচ্ছে না। প্রদেশটির দুর্গম ভৌগোলিক অবস্থা,ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এবং বিদ্রোহীদের কৌশলগত সুবিধা নিরাপত্তা বাহিনীর চ্যালেঞ্জ বাড়াচ্ছে।সাম্প্রতিক সেনা অভিযান ও ড্রোন নজরদারির পরও সহিংসতা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন,বেলুচিস্তানে স্থায়ী শান্তি আনতে রাজনৈতিক সমঝোতা,অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি এবং কার্যকর আঞ্চলিক কূটনীতি প্রয়োজন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইউটিউবার এইচ এম এনামের সম্প্রতি ফেসবুকে করা একটি পোস্ট।তিনি এবারের নির্বাচনী ফলাফলের একটি বিস্তারিত প্রেডিকশন শেয়ার করেছেন,যা ইতিমধ্যেই সমালোচক ও সমর্থকদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ইউটিউবারের পূর্বাভাস অনুযায়ী,দাঁড়িপাল্লা দল দেশের বিভিন্ন বিভাগের আসন বণ্টন এমন হবে: রংপুর: ৩৩ আসনের মধ্যে ২৫ আসন রাজশাহী: ৩৯ আসনের মধ্যে ২৬ আসন খুলনা: ৩৬ আসনের মধ্যে ২৪ আসন বরিশাল: ২১ আসনের মধ্যে ১২ আসন ময়মনসিংহ: ২৪ আসনের মধ্যে ৮ আসন সিলেট: ১৯ আসনের মধ্যে ৯ আসন ঢাকা বিভাগ: ঢাকা সিটি: ২০ আসনের মধ্যে ১০ আসন নারায়ণগঞ্জ: ৫ আসনের মধ্যে ২ আসন মুন্সিগঞ্জ: ৩ আসনের মধ্যে ১ আসন গাজীপুর: ৫ আসনের মধ্যে ২ আসন টাঙ্গাইল: ৮ আসনের মধ্যে ৩ আসন কিশোরগঞ্জ: ৬ আসনের মধ্যে ২ আসন নরসিংদী: ৫ আসনের মধ্যে ২ আসন মানিকগঞ্জ: ৩ আসনের মধ্যে ১ আসন ফরিদপুর: ৪ আসনের মধ্যে ২ আসন রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর: ১১ আসনের মধ্যে ২ আসন চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম: ১৬ আসনের মধ্যে ৮ আসন কুমিল্লা: ১১ আসনের মধ্যে ৭ আসন চাঁদপুর: ৫ আসনের মধ্যে ২ আসন ব্রাহ্মণবাড়িয়া: ৬ আসনের মধ্যে ২ আসন নোয়াখালী: ৬ আসনের মধ্যে ২ আসন লক্ষীপুর: ৪ আসনের মধ্যে ১ আসন ফেনী: ৩ আসনের মধ্যে ১ আসন কক্সবাজার: ৪ আসনের মধ্যে ৩ আসন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান: ৩ আসনের মধ্যে ০ আসন মোটামুটি,দাঁড়িপাল্লা ৩০০ আসনের মধ্যে ১৫৪ আসন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।এছাড়া,জোটপক্ষের হিসাবে তিনি এনসিপি ৫টি,খেলাফত মজলিশ ২টি,এলডিপি ১টি ও এবি পার্টি ১টি আসন পাবে বলে উল্লেখ করেছেন। ফলাফল অনুযায়ী,নির্বাচন সুষ্ঠু হলে দাঁড়িপাল্লা ও জোটপক্ষ মোটামুটি ১৬০–১৭৫ আসন নিয়ে সরকার গঠন করতে পারবে বলে এইচ এম এনাম তার পোস্টে আশাবাদ ব্যক্ত করেছেন।…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রায় ৫৫ হাজার নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশের পর নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। নির্বাচন কমিশন এবং জেলা–উপজেলা পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,অনুমোদনপ্রাপ্ত পর্যবেক্ষক সংস্থাগুলোর একটি বড় অংশ নামসর্বস্ব এনজিও,যাদের অনেকগুলোর সঙ্গে জামায়াত-শিবির ও নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশা ও কার্ড নিয়ে অভিযোগ তথ্য বিশ্লেষণে দেখা যায়,অনুমোদনপ্রাপ্ত সংস্থার মধ্যে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষক মনোনয়ন পেয়েছে।নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী, সংস্থাটি ১২৭টি সংসদীয় আসনে মোট ১০ হাজার ২৫০ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমতি পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি,পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট একজন পরিচিত নেতা।তার পরিবারের সদস্যদেরও দলটির সক্রিয় সমর্থক হিসেবে চিহ্নিত করা হচ্ছে—যদিও এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে,কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট (কার্ড) নামের আরেকটি সংস্থা পেয়েছে ৩ হাজার ৫৬১ জন পর্যবেক্ষকের অনুমোদন।স্থানীয় পর্যায়ের একাধিক সূত্রের অভিযোগ,কার্ডের পর্যবেক্ষক তালিকায় জামায়াত-শিবির ও এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি উল্লেখযোগ্য। ৫৫ হাজারের মধ্যে ৪০ হাজারই রাজনৈতিক কর্মী? জেলা ও সংস্থা পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা,অনুমোদনপ্রাপ্ত ৫৫ হাজার পর্যবেক্ষকের মধ্যে অন্তত ৪০ হাজারই সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। তাদের মতে,এই পর্যবেক্ষকদের সম্ভাব্য ভূমিকা হতে পারে— নির্দিষ্ট দলের বিরুদ্ধে নির্বাচনের দিন নেতিবাচক প্রচারণা প্রত্যাশিত ফল না এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পছন্দের প্রার্থী জিতলে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন নামসর্বস্ব আরও ১৫টি সংস্থা নির্বাচন কমিশন সূত্র জানায়,গত ডিসেম্বর মাসে পাশা ও কার্ডের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৭, ২০২৬

বরিশাল প্রতিনিধি।।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে করা একটি হামলার মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ খালাসের আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক,অ্যাডভোকেট মামুন চৌধুরি,অ্যাডভোকেট একেএম আমিনুল ইসলাম সেন্টু ও অ্যাডভোকেট আর্শিব সন্যামত।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন—রিশাদ আহমেদ নাদিম,পারভেজ হাওলাদার,শান্ত ইসলাম,মেহেদী হাসান সম্পদ,মিজানুর রহমান শাওন,মামুন হাওলাদার,আল আমিন হাওলাদার,রাসেদ হাওলাদার,ইমরান হোসেন সজিব ও ফাহিম।তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। মামলার বিবরণে জানা যায়,২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে কাউনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী,২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে ওই প্রার্থীর চার কর্মীকে মারধর করা হয়।ঘটনার পর ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়।পরে আহত মনা আহম্মেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তাণ্ডব, কোয়েটা ৪০ ঘণ্টা লড়াইয়ে উত্তাল
ইউটিউবার এইচ এম এনামের প্রেডিকশন: নির্বাচনে ১৫৪ আসন পেতে পারে দাঁড়িপাল্লা
৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের
এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক
পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ কেউ নয়: ঢামেক কর্তৃপক্ষ
ঢাকা-৯: তাসনিম জারা সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ আইন প্রস্তাব দেবেন
অনশনের মুখে ফেনীর এসি ল্যান্ড প্রত্যাহার, ভাঙল ৩২ ঘণ্টার কর্মসূচি
নির্বাচনে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক
শফিকুর রহমানের নির্বাচনী ভাষণ: স্বচ্ছতা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যমুনা আন্দোলন: পুলিশি বাধা ও আহতের খবর
মেহেন্দিগঞ্জে জামায়াতের আমিরের হুংকার: দুর্নীতি ও পাচার অর্থ ফেরানো হবে
নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে, ঝড় বা বৃষ্টির আশঙ্কা নেই
মনপুরা ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক সংঘর্ষ ও নারী কর্মীদের হেনস্তা
তারেক রহমানের বক্তব্য ঘিরে ফ্যাক্ট চেক: বাস্তব চিত্র কী বলছে
নরেন্দ্র মোদি: শৈশব থেকে টানা তিনবারের প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধন ও রি-ইস্যু ফি নির্ধারণ: যা জানা জরুরি
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫ অধ্যায়ে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইভা শেষে ফলের অপেক্ষা, মিলেছে ডিজিটাল জালিয়াতির প্রমাণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় অধ্যাদেশ ও তিন প্রস্তাব অনুমোদন
কথিত গোপন নথি ফাঁস ঘিরে বিতর্ক: আলী জুয়েলের ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য, নীরব কর্তৃপক্ষ
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি: ইসির সিদ্ধান্ত
নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ভাতা বাড়ল,নিরাপত্তায় বরাদ্দ ১,২০০ কোটি-মোট নির্বাচনী বাজেট প্রায় ৩,১৫০ কোটি টাকা
পরিকল্পিত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িক অপসারণ
নির্বাচনের ছুটি কার্যকর করা কারখানা চাইলে একদিন অতিরিক্ত কাজ করাতে পারবে
রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা, জোহরে এক ঘণ্টার বিরতি
শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলমের জামিন
শপথ কে পড়াবেন নতুন এমপিদের—সংবিধানিক সংকটে সরকারের দুই বিকল্প
নিউ স্টার্টের মেয়াদ শেষ: যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে ফের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
সঞ্চয়পত্রে অতিরিক্ত কাটা কর ফেরত দেবে সরকার
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
জামায়াত নেতার নির্দেশে ভোটের অবৈধ সিল তৈরি, প্রেস মালিকের আদালতে স্বীকারোক্তি
ভোটের দিন কোনো নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না: বিএমপি কমিশনার
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন
দেবীদ্বারে এনসিপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলা ও হয়রানির অভিযোগে জিওপির সংবাদ সম্মেলন
‘আমি আবার মরলাম কবে?’—জীবিত থেকেও সরকারি নথিতে মৃত, বিধবা ভাতা বন্ধ বৃদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
শিশু গৃহকর্মী নির্যাতন: সাবেক বিমান এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি ভিত্তিহীন: উপ-প্রেস সচিব
আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে ১৪৫৫ জনের নিয়োগ