২৯ বছর বয়সী ধ্রুব রাঠি নামের এক তরুণ মোদিকে টেক্কা দিচ্ছে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউবের সাবস্ক্রাইবার (গ্রাহক) ২ কোটি ৩০ লাখ।ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে বর্তমানে ভারতে তাঁর সমান আর কোনো রাজনীতিবিদের এত সাবস্ক্রাইবার নেই।রাজনীতিসহ নানা বিষয়ে ইউটিউব ভিডিও আলোচিত ২৯ বছর বয়সী ধ্রুব রাঠি নামের এক তরুণ এক্ষেত্রে মোদির কাছাকাছি চলে এসেছেন।এই ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা দুই কোটির বেশি।ইউটিউবে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই।ধ্রুব রাঠির ভিডিওতে এমন কী জাদু আছে,যা ভারতের মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে?

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান।সেখানেই তাঁর ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু।এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শুট করেছিলেন তাঁর আইফোন ৫এস দিয়ে।ওই ভিডিও ছিল ভ্রমণ নিয়ে।

তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে নিজের প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে,২০০৩ সালে।একটি সাধারণ ওয়েবক্যাম বা ভিডিও ক্যামেরা দিয়েই সেটি বানানো হয়েছিল।

মোদির ভক্ত থেকে সমালোচক
২০১৪ সালে দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। শুরুর দিকে মোদিকে পছন্দই করতেন রাঠি,তাঁকে সমর্থনও করতেন।

২০১১ সালে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারতজুড়ে আন্দোলন তুঙ্গে ওঠে।তখন আরও লাখ লাখ কিশোর-কিশোরীর মতো রাঠির মধ্যেও কংগ্রেসবিরোধী মনোভাব তৈরি হয়।তাই ২০১৪ সালে মোদিকে স্বাগত জানিয়েছিলেন রাঠি।

কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে।ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) দুর্নীতিবিরোধী একটি হেল্পলাইন চালু করে। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদি সরকার হেল্পলাইনটি নিয়ন্ত্রণে উঠেপড়ে লাগে।মূলত এ ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল। তাঁকে করেছিল বিজেপিবিমুখ; ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপিবিরোধী।

রাজনৈতিক ভিডিও
ভ্রমণ নিয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলেন রাঠি। এখনো ভ্রমণ নিয়ে তিনি ভিডিও তৈরি করেন।ঐতিহাসিক কোনো স্থান,ঘটনা বা স্থাপত্যের নিদর্শন ইত্যাদি নিয়ে তাঁর বানানো ভিডিওগুলোর দর্শক আকাশছোঁয়া।তবে রাজনৈতিক ভিডিওগুলোর কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন।

কিছুটা ভৌতিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে শুরু হওয়া রাঠির প্রতিটি রাজনৈতিক ভিডিওতে মোদি সরকারের ফাঁকা বুলি, দুর্নীতি,সাম্প্রদায়িকতা ইত্যাদি তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা হয়।সঙ্গে থাকে অ্যানিমেশনের মনোরম কাজ ও গ্রাফিকসের দুর্দান্ত উপস্থাপনা।

২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর রাঠি প্রথম রাজনৈতিক ভিডিওটি আপলোড করেন।নিজের মুঠোফোনে ধারণ করা এই ভিডিওতে বিজেপির আইটি সেল,ভুয়া তথ্য,সম্পাদিত ছবি,ভুল উদ্ধৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেন হরিয়ানার এই তরুণ।
প্রথম রাজনৈতিক ভিডিও বানানোর পর গত আট বছরে রাঠি শুধু এগিয়ে গেছেন।দিনে দিনে তাঁর ভিডিওর কৌশলগত কাজ ও বিষয়বস্তু দুটিরই ব্যাপক উন্নতি হয়েছে।এখন পর্যন্ত তিনি ইউটিউব চ্যানেলে প্রায় ৬৫০টি ভিডিও আপলোড করেছেন। এসব ভিডিওর অনেকগুলো কয়েক মিলিয়ন মানুষ দেখেছে।

গোপন রহস্য
বিশাল জনসংখ্যার দেশ ভারতে অসংখ্য ইউটিউবার রয়েছেন, যাঁরা রাঠির চেয়ে অনেক বেশি দিন ধরে ভিডিও তৈরি করছেন।অনেকের বিষয়বস্তু তাঁর অনুরূপ।তাঁদের অনেকেরও কয়েক লাখ সাবস্ক্রাইবার রয়েছে।কিন্তু তুলনামূলক অল্প সময়ে রাঠি কীভাবে মোদির পর ভারতের দ্বিতীয় জনপ্রিয় ইউটিউবার হলেন?এমন বিশেষ কী কৌশল আছে,যা রাঠিকে অন্যদের চেয়ে আলাদা করেছে?

ভাষা: রাঠির জন্মস্থান উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে। কৃষিভিত্তিক রাজ্যটির ছেলে রাঠি তাঁর ভিডিওতে সাদামাটা হিন্দিতে কথা বলেন।বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত সারা উত্তর ভারতের প্রধান ভাষা হিন্দি।গ্রাম অধ্যুষিত এ অঞ্চলে রাঠির ভিডিওগুলো বেশ জনপ্রিয়।

জাতীয়তাবাদী ভাষ্য: রাঠি একসময় মোদির সমর্থক ছিলেন। তাই বিজেপির জাতীয়তাবাদী ভাষ্যগুলো তাঁর ভালো জানা আছে।এসব ভাষ্য বিজেপি এক কাজে ব্যবহার করে।রাঠি করেন সম্পূর্ণ ভিন্ন কাজে।

রাজনৈতিক ব্যঙ্গ লেখক আকাশ বন্দ্যোপাধ্যায় হরিয়ানার তরুণ রাঠির এই জাতীয়তাবাদী ভাষ্যকে একটি শক্তিশালী যোগাযোগ কৌশল বলে মনে করেন।আকাশ বলেন,তিনি জনগণের ভাষায় কথা বলেন।

আকাশ বলেন,রাঠি এমন এক ভাষায় কথা বলেন,মোদির সমর্থকদের কাছে যেটার আবেদন আছে।তাঁর এই ভাষায় কথা বলাটা শ্রোতাদের মধ্যে এই ধারণার জন্ম দেয় যে তিনি জাতীয়তাবাদবিরোধী নন; বরং তিনি ঘৃণা ও দলপূজা করার বিরোধী।

সময়ের সঙ্গে বিকাশ:সময়ের সঙ্গে সঙ্গে রাঠির ভিডিওগুলোর মান ক্রমেই ভালো হয়েছে।কাজ করতে করতে ভুলত্রুটির মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।এখন তিনি আত্মবিশ্বাসে টইটম্বুর।কয়েক বছর আগেও তাঁর এই আত্মবিশ্বাস ছিল না।

অন্য দিকে সাংবাদিক না হয়েও নিজের ভিডিওতে সাংবাদিকসুলভ বিভিন্ন বিষয় বজায় রাখতে চেষ্টা করেন রাঠি। বিশেষ করে তথ্য-উপাত্তের সত্যতা নিয়ে তিনি বিশেষভাবে সতর্ক থাকেন।

রাঠির ভাষায়,যেকোনো গঠনমূলক সমালোচনা আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি।শুরুর দিকের ভিডিওগুলোতে ব্যক্তিগত মতামতের সঙ্গে বিভিন্ন তথ্য মিলিয়ে ফেলতাম। বর্তমানে আমি তা করি না।’

টিম গঠন: ২০২০ সাল পর্যন্ত ভিডিওর জন্য গবেষণা,স্ক্রিপ্ট তৈরি,শুটিং ও সম্পাদনা থেকে শুরু করে সবকিছুই করতেন রাঠি নিজে।সবকিছু একা করার দুর্বলতা ছিল,এতে ভুল বেশি হতো।

বর্তমানে একটি দল তৈরি করেছেন রাঠি।এখন গবেষণা, স্ক্রিপ্ট তৈরি,ভিডিও সম্পাদনার জন্য আলাদা আালাদা পেশাদার কর্মী রেখেছেন তিনি।এসবের ফলে তথ্য নির্ভুলের পাশাপাশি ভিডিওর মানও সার্বিকভাবে অবিশ্বাস্য রকমের উন্নত হয়েছে বলে মনে করেন রাঠি।

উপস্থাপনার স্টাইল:সবকিছুতে স্টাইল একটি বড় ভূমিকা রাখে। রাঠির আলাদা করে চোখে পড়ার মতো বা সিগনেচার স্টাইল হলো,সব সময় এক রঙের টি-শার্ট গায়ে দিয়ে ভিডিও তৈরি করা।আর ‘নমস্কার দোস্ত’ বা স্বাগতম দোস্তরা সম্ভাষণের মাধ্যমে ভিডিও শুরু করা তাঁর আরেকটি সাধারণ কৌশল।

সহজ করে বলা:রাজনীতির মতো জটিল বিষয়কে সহজে মজা করে উপস্থাপন করা রাঠির আরেকটি শক্তিশালী বৈশিষ্ট্য। জটিল বিষয় সহজ করতে গিয়ে তিনি কিন্তু তথ্য ও ভিডিওর সার্বিক মান নিয়ে কোনো আপস করেন না।

আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন,মানুষের বড় একটা অংশ নির্ভুল তথ্য জানতে চায়।রাঠির ভিডিওগুলো সেই চাহিদা পূরণ করে। তাই বিজেপির অপপ্রচারমূলক আইটি সেল তাঁর কাছে মার খেয়ে যাচ্ছে।

তবে রাঠি নিজে মনে করেন,নিজের ব্যক্তিগত,আবেগময় ও পাশের বাড়ির ছেলের মতো স্টাইল তাঁর ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে। এসবের কারণে দর্শকেরা সহজে তাঁর সঙ্গে নিজেদের মেলাতে পারেন। এই স্টাইল তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।তা ছাড়া এই স্টাইলের কারণে তাঁকে দর্শকেরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও মনে করেন না বলে বিশ্বাস করেন ধ্রুব রাঠি।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান
    • newadminnewadmin
    • মার্চ ১০, ২০২৬

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। ক্রেমলিন জানিয়েছে,আলোচনায় পুতিন রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে মস্কোর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান।বিশেষ করে ইরানে মানবিক সহায়তা পাঠানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এছাড়া ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আবারও গভীর সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিন আরও জানিয়েছে,তেহরানে মানবিক সহায়তা পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের
    • newadminnewadmin
    • মার্চ ৯, ২০২৬

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরানে হামলার সমালোচনা করে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর টিম কেইন।তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা একেবারেই গ্রহণযোগ্য নয়। সিনেটর কেইন বলেন,তার দৃঢ় বিশ্বাস—ইরানের সঙ্গে যুদ্ধ শুধু অপ্রয়োজনীয়ই নয়,এটি অত্যন্ত বিপজ্জনকও।প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রহণযোগ্য পন্থায় মার্কিন তরুণদের একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে জড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।তার মতে,এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়,পুরো মধ্যপ্রাচ্যের জন্যই অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এ সময় অতীতের যুদ্ধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইরাক,লিবিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে উল্লেখযোগ্য কোনো অর্জন হয়নি।বরং এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। এদিকে ইরানে হামলার ঘটনায় সমালোচনা করে আরেক মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেনও বলেছেন,এই ধরনের হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। কেইন আরও জানান,যুদ্ধ বন্ধে তিনি তার সাধ্যের মধ্যে সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। 🌍🕊️  

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 25 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 23 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 43 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 24 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 50 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 25 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 27 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 27 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 22 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 27 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 7 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 18 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 22 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 41 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 43 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 40 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 13 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 31 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 50 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 39 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 41 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 48 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 53 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 37 views
    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 31 views
    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 36 views
    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 57 views
    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট