২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে বড় ধরণের পরিবর্তন এসেছিল

নিজস্ব প্রতিবেদক। বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে বড় ধরণের পরিবর্তন এসেছিল।

নানা সমালোচনা এবং আপত্তি সত্ত্বেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ২২শে জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল।

নির্বাচনের ১১দিন আগে প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহমদকে ইস্তাফা দিতে বাধ্য করেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দিয়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন রাষ্ট্রপতি।এর পেছনে পশ্চিমা দেশগুলোর ভূমিকা ছিল পর্দার আড়ালে এবং সামনে থেকে।

মৃত্যুর প্রস্তুতি নিয়ে সেদিন বঙ্গভবনে যান জেনারেল মইন।

১/১১: পর্দার আড়ালে কী ঘটেছিল?

ঢাকায় কূটনীতিকদের ‘কফি গ্রুপ’

বিএনপি-জামায়াত জোট মেয়াদ ২০০৬ সালের শেষ দিকে এবং ২০০৭ সালের প্রথম দিকে ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশের কিছু কূটনৈতিক ছিলেন বেশ তৎপর।

এদের মধ্যে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান ছিলেন সবচেয়ে বেশি সক্রিয়।

রাজনৈতিক সংকট সমাধানের জন্য তারা দফায়-দফায় খালেদা জিয়া এবং হাসিনার সাথে বারবার বৈঠক করেছেন।

উইকিলিকসে প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিসের গোপন তারবার্তা থেকে জানা যায়,ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন।যার নাম দেয়া হয়েছিল ‘কফি গ্রুপ’।

এর সাথে সম্পৃক্ত ছিল আমেরিকা,ব্রিটেন,কানাডা, অস্ট্রেলিয়া,জার্মানি এবং জাতিসংঘের প্রতিনিধি।এই গ্রুপে জাপানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ প্রয়োগ করতে নানা আয়োজন করেন ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা।

বাংলাদেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা প্রায়ই বিবৃতি দিতেন।

বিশ্বব্যাংক,আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যাতে একই ধরণের উদ্বেগ প্রকাশ করে সেজন্য পদক্ষেপ নিতে ঢাকাস্থ কূটনীতিকরা লন্ডন এবং ওয়াশিংটনকে জানান।

মার্কিন রাষ্ট্রদূতের গোপন তারবার্তা থেকে জানা যায়,সৌদি আরবের পররাষ্ট্র দফতর কিংবা ঢাকাস্থ সৌদি দূতাবাস যাতে পশ্চিমাদের মতো উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় সেজন্য পদক্ষেপ নিতে ওয়াশিংটনকে পরামর্শ দেয়া হয়

জাতিসংঘের সতর্কবার্তা:-
২০০৬ সালের ডিসেম্বর মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের বিশেষ দূত এবং জাতিসংঘের নির্বাচন সহায়তা বিভাগের পরিচালক ক্রেইগ জেনেস।

অভিযোগ উঠেছিল,রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেও কার্যত দেশ পরিচালনা করছিল বিএনপি।২০০৭ সালের ২২ জানুয়ারি এক তরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছিলেন ইয়াজউদ্দিন আহমদ।

ঢাকায় এসে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বিভিন্ন পক্ষের সাথে কথা বলেন এবং এরপর একটি সংবাদ সম্মেলন করেন।

পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত সে সংবাদ সম্মেলনে ক্রেইগ জেনেস বেশ কিছু সতর্কবার্তা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,বর্তমান রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে তা বাংলাদেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

জেনেসকের মতানুসারে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করে, “জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সর্বাধিক সেনা সদস্য রয়েছেন এবং তারা দেশের জন্য সুনাম বয়ে আনছেন। দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব জাতিসংঘে কর্মরত বাংলাদেশি সৈন্যসহ অন্যান্য কার্যক্রমের উপর পড়বে।”

উপদেষ্টা পরিষদে বিদ্রোহ;;;-
ডিসেম্বরের মাঝামাঝি ইয়াজউদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার থেকে চার উপদেষ্টা পদত্যাগ করেন। তারা ছিলেন আকবর আলী খান,অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী,সিএম শফি সামি ও সুলতানা কামাল।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমদ সেনাবাহিনী মোতায়েনের জন্য একক সিদ্ধান্ত নিলে সংকটের শুরু হয়।

চার উপদেষ্টার পদত্যাগের পরে আমেরিকা,ব্রিটেন,জার্মানি ও কানাডার প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন।

সে ঘটনায় বেশ খোলাখুলি প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন,এ পদত্যাগে তিনি বিস্মিত নন।তাদের পদত্যাগের কারণ গুরুত্বের সাথে বিবেচনা করে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য দ্রুত সরকারের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টাদের পদত্যাগের পর মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের সাথে বৈঠক করেন।

সেসময় ঢাকার দৈনিক যুগান্তরে প্রকাশিত এক খবরে বলা হয়,তিনি (মার্কিন রাষ্ট্রদূত) রাষ্ট্রপতিকে বলেন, “চার উপদেষ্টার পদত্যাগ দুঃখজনক।কারণ তারা সম্মানিত ব্যক্তি ও দেশপ্রেমিক ছিলেন”।

একই সাথে মার্কিন রাষ্ট্রদূত বলেন,সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে কি না সেটি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে”।

সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে পৃথক বৈঠক করেন।

সে বৈঠকের পর ঢাকাস্থ আমেরিকার দূতাবাস থেকে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানানো হয়।

আমেরিকা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, “সেনাবাহিনী যাতে কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে।”

আওয়ামী লীগের নির্বাচন বর্জন;-
২০০৭ সালের তেসরা জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।এতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়।কারণ তখন নির্বাচনের বাকি তিন সপ্তাহেরও কম সময়।

আওয়ামী লীগের নেতৃত্বে এই সিদ্ধান্ত পশ্চিমা কূটনৈতিকদের আরো সক্রিয় হবার সুযোগ সৃষ্টি করে।নির্বাচন বর্জনে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত নিয়ে তারা হতাশা প্রকাশ করেন।

বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেন,বৈধ ও গ্রহণযোগ্য সরকার নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সংসদ নির্বাচন হতে হবে।

তার এ মন্তব্য বিভিন্ন সংবাদপত্রে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়।তখন অনেকে অনুমান করছিলেন যে বিএনপি নেতৃত্বে জোটের পক্ষে এককভাবে হয়তো নির্বাচন নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে না।

বিএনপিপন্থী আইনজীবীরা তখন এক বিবৃতির মাধ্যমে ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

ব্রিটিশ হাই কমিশনারের বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হিসেবে বর্ণনা করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরে বলা হয়,ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়,আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানায়।একইসাথে সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানায়।

কূটনীতিকদের শেষ মুহূর্তের চেষ্টা!;
একদিকে আওয়ামী লীগের নির্বাচন বর্জন এবং অন্যদিকে রাস্তায় সহিংসতা।পরিস্থিতি দিনকে দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছিল। নির্বাচন প্রতিহত করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোট অবরোধের ডাক দেয়।

এমন অবস্থা আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস এবং ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে তার হাওয়া ভবন কার্যালয়ে দেখা করেন।এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

মার্কিন রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাই কমিশনার একসাথে শেখ হাসিনার সাথেও বৈঠক করেন ধানমন্ডিতে তার সূধাসদনের বাসায়।এসময় আওয়ামী লীগের অন্য কোন নেতা উপস্থিত ছিলেন না।

নির্বাচন এক থেকে দেড় মাস পেছানোর প্রস্তাব দিয়েছিলেন আমেরিকা এবং ব্রিটেনের দূত।তৎকালীন প্রকাশিত সংবাদমাধ্যম থেকে এমন খবর পাওয়া যায়।কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনাগ্রহের কারণে সেটি সম্ভব হয়নি বলে জানা যায়।

দৈনিক যুগান্তরে তখন খবর প্রকাশিত হয় যে, রাজনৈতিক সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ।’

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের সাথে বৈঠকের পর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস তার বক্তব্যে আর কোন রাখঢাক করেননি।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,বাংলাদেশে একতরফা নির্বাচনের যে প্রস্তুতি চলছে তা গভীর হতাশার সৃষ্টি করেছে। এ নির্বাচন বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য করা কঠিন হবে।

বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে তখন নজর রাখছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০০৭ সালের চৌঠা জুন মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়,খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে বৈঠকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস বলেছিলেন,পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে।

বৈঠকের সূত্র উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে।সে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়,মার্কিন রাষ্ট্রদূতকে খালেদা জিয়া বলেছিলেন,সে রকম কিছু হলে সেনাবাহিনী তাকেই সমর্থন করবে।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও বিশ্বাস করতেন যে কোন ধরনের সামরিক হস্তক্ষেপ তার পক্ষেই যাবে।তখন আঁচ করা যাচ্ছিল যে পর্দার আড়ালে কূটনৈতিকরা হয়তো কোন ভূমিকা রাখছেন।

এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বারবারা রিচার্ডসন এক অনুষ্ঠানে মন্তব্য করে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলেও আন্তর্জাতিক বিশ্বে তা গ্রহণযোগ্যতা পাবে না।

চূড়ান্ত অবস্থা;!
দশই জানুয়ারি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র নিউইয়র্ক থেকে এক বিবৃতিতে জানান,বাংলাদেশের নির্বাচনের জন্য তারা কোন কারিগরি সহায়তা দেবে না।একইসাথে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য জাতিসংঘ ঢাকায় যে সমন্বয় অফিস খুলেছিল সেটিও বন্ধ করে দেয়।

সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা করা হয় সে বিবৃতিতে।

২০০৭সালের চৌঠা জুন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়,সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত পদক্ষেপ নিতে চায়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা কূটনীতিকদের সাথে আলোচনার পরে ঢাকায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রেনাটা লক ডেসালিয়ান একটি বিবৃতিতে এই বলে সতর্ক করেন, বাংলাদেশে যদি নির্বাচন (২২ জানুয়ারি একতরফা নির্বাচন) অনুষ্ঠিত হয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

জাতিসংঘের এই হুমকির কথা তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ তার বইতেও লিখেছেন।

‘শান্তির স্বপ্নে’ বইতে জেনারেল আহমেদ লিখেছেন, “সেনাবাহিনীর সীমিত আয়ের চাকরিতে সৈনিকদের একমাত্র অবলম্বন জাতিসংঘ মিশন। তাদের সামনে থেকে যদি সেই সুযোগ কেড়ে নেয়া হয় তাহলে তাদের নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়বে”।

১১ জানুয়ারি বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়,তারা ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না।

সব দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন তাদের পক্ষে পর্যবেক্ষণ করা সম্ভব নয় বলে জানায় ইউরোপীয় ইউনিয়ন।

অবশেষে ১১ই জানুয়ারি সন্ধ্যায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদকে পরিস্থিতি জানান এবং এক পর্যায়ে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে তাকে বাধ্য করেন।

জরুরি অবস্থা জারি করে উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দেয়া হয় এবং ১২ই জানুয়ারি ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র,)ব্রিটেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি ইতিবাচক।

জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে আমেরিকা বলে,রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে।

অন্যদিকে ব্রিটেন বলে,এর ফলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ভারত এক প্রতিক্রিয়ায় বলে,বাংলাদেশের জনগণ সব দলের অংশগ্রহণে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে কঠিন ও বিপজ্জনক সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।তার মতে,সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দলটি নানা সংকটে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন,গত প্রায় ১৭ মাসে জামায়াত দেশে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছিল এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের বিপ্লবের প্রধান শক্তি হিসেবেও তুলে ধরছিল।তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে পরবর্তী জাতীয় নির্বাচনে তারা বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেতে পারে। তিনি দাবি করেন,ওই সময় দলটির কিছু নেতা ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি রাজসিকতা ও বিলাসিতার প্রবণতাও দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান,সভা-সমাবেশ এবং রাজনৈতিক কার্যক্রমে তারা বিপুল অর্থ ব্যয় করেছে বলেও মন্তব্য করেন তিনি। রনির মতে,রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে তারেক রহমান দেশে ফিরে আসার পর।তিনি বলেন,তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে জামায়াতের রাজনৈতিক প্রভাব কমে গেছে এবং দলটির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন,সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার পর জামায়াতের নেতাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তার লক্ষণ দেখা যাচ্ছে।একই সঙ্গে বিভিন্ন ঘটনা ও অভিযোগ ভবিষ্যতে দলটির জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গোলাম মাওলা রনি দাবি করেন,বর্তমানে জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা।বিভিন্ন মহলে দলটিকে নিয়ে সন্দেহ ও সমালোচনা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    বিশেষ প্রতিবেদন।।বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র সমালোচনা নতুন কিছু নয়।তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার,পারস্পরিক সম্মান ও সহনশীলতার যে ঘাটতি চোখে পড়ছে,তা অনেকের কাছেই উদ্বেগজনক হয়ে উঠেছে।বিশ্লেষকদের মতে,রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ,অশ্রদ্ধা ও সামাজিক অবক্ষয়ের প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে দেয়। ⚖️ এ প্রসঙ্গে প্রায়ই উদাহরণ হিসেবে উঠে আসে ঢাকা-৮ আসনের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।প্রায় তিন দশক ধরে একই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মানে কখনও ভাটা পড়েনি তাঁদের মধ্যে। ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে তাঁরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।রাজনৈতিক মতাদর্শে তীব্র পার্থক্য থাকলেও সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রেখেছেন দুজনই।রাজনৈতিক মহলে এটি দীর্ঘদিন ধরে এক ধরনের ইতিবাচক উদাহরণ হিসেবে আলোচিত হয়ে এসেছে। ২০১৮ সালের একটি ঘটনার কথাও অনেকেই স্মরণ করেন। বনশ্রী এলাকায় একটি জানাজায় উপস্থিত ছিলেন দুই নেতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবের হোসেন চৌধুরী নিজের ছাতাটি মির্জা আব্বাসের মাথার ওপর ধরে রাখেন—প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার প্রতি এমন সৌজন্য অনেকের কাছে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ☔ রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এটি কেবল ব্যক্তিগত সৌজন্যের বিষয় নয়; বরং রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন।কারণ,অতীতের রাজনীতিতে তীব্র বিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক শালীনতা বজায় রাখার একটি অলিখিত ঐতিহ্য ছিল। এমনকি পারিবারিক শোক বা সামাজিক অনুষ্ঠানের সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ছিল স্বাভাবিক বিষয়।স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক সংকট,সামরিক শাসন,আন্দোলন ও পালাবদল—সবকিছুর মধ্যেও সেই সামাজিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে শালীনতার ঘাটতি, ‘মব জাস্টিস’ প্রবণতা, বিচারক ও শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 34 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 19 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 26 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 45 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 29 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 62 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 34 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 28 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 41 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 20 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 48 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 33 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 34 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 32 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 20 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 46 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 50 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১