নিজস্ব প্রতিবেদক।।১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের কাছে চলতি বছরের ফিতরার হার ঘোষণা করেন।
জানা গেছে,ইসলামী শরিয়াহ অনুযায়ী গম,যব,খেজুর,কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী মুসলমানরা সর্বনিম্ন বা সর্বোচ্চ যেকোনো হার অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
উল্লেখ্য,গত বছর (১৪৪৬ হিজরি/২০২৫ সালেও) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
![]()




















































সর্বশেষ সংবাদ :———