১০০ টাকায় বিক্রি হয় মুরগির প্রতিটি ডিম

নিজস্ব প্রতিবেদক।।বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই গতানুগতিক ভাবে চাকরির পথে না হেঁটে বিভিন্ন লাভজনক ব্যবসার (Business) প্রতি আকৃষ্ট হচ্ছেন। যেগুলিকে সঠিকভাবে শুরু করার মাধ্যমে প্রতি মাসে হচ্ছে মোটা অঙ্কের লাভও।ঠিক সেইরকমই এক ব্যবসা হল হাঁস-মুরগি পালন।এমনিতেই গ্রামাঞ্চলে হাঁস-মুরগি পালনের বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।

তবে,এবার চাহিদার ওপর ভর করে সর্বত্রই এই ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ।যার ফলে ডিম ও মাংসের উৎপাদনও বেড়েছে।এদিকে সরকার হাঁস-মুরগি পালনের ব্যবসাকে ক্রমাগত উদ্বুদ্ধ করছে।শুধু তাই নয়,ওই ব্যবসা শুরু করার ক্ষেত্রে দুর্দান্ত ভর্তুকিও দেওয়া হচ্ছে।এমতাবস্থায়,বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি মুরগি প্রতিপালনের বিষয় উপস্থাপিত করব যেটি লাভের দিক থেকে কড়কনাথ মুরগিকেও টেক্কা দিয়েছে।

আমরা আসিল প্রজাতির মুরগি প্রতিপালনের বিষয়টি জানাবো।এই মুরগি সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।এদিকে, ডিম উৎপাদনের দিক থেকে এই মুরগিকে দুর্বল বলে মনে করা হলেও আসিল মুরগি বছরে ৬০ থেকে ৭০ টি ডিম পাড়তে পারে।পাশাপাশি,এই ডিমের দামও অনেকটাই বেশি।জেনে অবাক হবেন যে,এই মুরগির প্রতিটি ডিম ১০০ টাকায় কেনা হয়।আসিল মুরগির ডিম চোখের জন্য অত্যন্ত উপকারী।

এই মুরগির আকার:-এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আসিল মুরগির মুখ হল অনেকটাই লম্বা।পাশাপাশি,এই মুরগির শক্ত এবং সোজা পা রয়েছে।সাধারণত এই প্রজাতির মোরগের ওজন হয় ৪-৫ কেজি।পাশাপাশি মুরগির ওজন হয় ৩-৪ কেজি।এছাড়াও,কম বয়সী মোরগদের ওজন হয় গড়ে ৩.৫-৪.৫ কেজি।এদিকে, কম বয়সী মুরগির ওজন হয় ২.৫-৩.৫ কেজি।প্রসঙ্গত উল্লেখ্য যে,দেশের একাধিক জায়গায় মোরগ লড়াইয়ের চল রয়েছে।এমতাবস্থায়,সেখানে আসিল জাতের মুরগি ও মোরগ লড়াইয়ের জন্য ব্যবহার করা হয়।

এই রাজ্যগুলিতে পাওয়া যায় আসিল মুরগি:-জানিয়ে রাখি যে,আসিল মুরগির জাতটি দক্ষিণ পাঞ্জাব,উত্তর প্রদেশ, রাজস্থান এবং অন্ধ্র প্রদেশে পাওয়া যায়।এগুলির অন্যান্য জাতগুলির মধ্যে রেজা (হালকা লাল),টিকার (বাদামি), চিত্ত (কালো এবং রুপোলি সাদা),কাগর (কালো), Nurie 89 (সাদা),ইয়ারকিন (কালো এবং লাল) এবং হলুদ (সোনালি লাল অত্যন্ত জনপ্রিয়।

  • Related Posts

    মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে কথিত বুদ্ধিজীবীরা যুগ যুগ ধরে ষড়যন্ত্রে লিপ্ত আছে-পীর চরমোনাই,রেজাউল করীম পীর

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই ইসলাম বিরোধীদের বহুমুখী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদের বিভিন্ন পুস্তক অধ্যায়ন করে জ্ঞান অর্জনে গুরুত্বারোপ করে বলেছেন, মুসলমানদের ইসলাম থেকে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 4 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন