নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন।এসময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রী ছবিও তোলেন। শনিবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই সেবা নেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন,তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন। প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন। Post navigation উপমন্ত্রী এনামুল হক শামীমের একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামানকে এবার ভোলার জেলা প্রশাসক টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে-বাংলাদেশ বার কাউন্সিল