নিজস্ব প্রতিবেদক।।১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ে নির্বাচিত হয়ে নবগঠিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন দুই ব্যবসায়ী সংসদ সদস্য।
কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ষষ্ঠবারের জন্য সংসদে জয়ী হয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া কায়কোবাদ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তার ব্যবসায়িক সম্পদ ও অর্থের প্রভাবে দলের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, যিনি স্বশিক্ষিত ও ব্যবসায়ী,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হয়ে অর্থ ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে গুরুত্বপূর্ণ মন্ত্রীপদে দায়িত্ব পালন করছেন।
দুই মন্ত্রীই অর্থ ও ব্যবসায়িক প্রভাবের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন,যা আগামী সময়ে জাতীয় নীতি ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
![]()
























সর্বশেষ সংবাদ :———