স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইজি প্রিজন্স আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন

নিজস্ব প্রতিবেদক।।আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

তলবাদেশে হাজির হয়ে সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে তারা ক্ষমা প্রার্থনা করেন।পরে আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।ওদিন পরবর্তী শুনানি হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। অন্যদিকে বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

জানা গেছে,২০২২ সালের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ৬ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। তারা হলেন,মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া,ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান,মনির আহমেদ,মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।

তবে বিগত দেড় বছরেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।এই আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।সেই দুই সপ্তাহ সময় পার হয়ে যাওয়ায় গত ২০ নভেম্বর এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই।

আদালতের আদেশ অমান্য করায় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে তলব করেন আপিল বিভাগ।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন