নিজস্ব প্রতিবেদক।।সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন,২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা কিছু মামলায় সাধারণ ও নিরীহ মানুষকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আসামি করা হয়েছে।তিনি বলেন,কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলা করেছে, যা সরকারের নজরে এসেছে।এসব মামলার সত্যতা যাচাই বাছাই করে সঠিক তথ্য বের করা হবে।
মন্ত্রী আরও জানান,১৭ বছরের মধ্যে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন মানুষের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।এর আগে ১০০৬টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।হত্যাকাণ্ড,মাদক,অস্ত্র,বিস্ফোরক ও নারী–শিশু নির্যাতনের মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনা করা হয়েছে।তিনি নিশ্চিত করেছেন,আরও কিছু রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে এবং এর জন্য একটি কমিটি গঠন করা হবে।
![]()



















































সর্বশেষ সংবাদ :———