নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্স যাচাই-বাছাই করা হবে।যোগ্যদের লাইসেন্স বহাল থাকবে, কিন্তু অনিয়ম বা অপরাধমূলক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল ও অস্ত্র বাজেয়াপ্ত হবে।
এছাড়া, নির্বাচনের আগে জমা না দেওয়া ১০ হাজারের বেশি অস্ত্র ‘অবৈধ’ হিসেবে গণ্য হবে; উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে মামলা হবে।
পুলিশে ২,৭০১ শূন্য কনস্টেবলের পদ পূরণের জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ শুরু করা হবে।
পাসপোর্ট সেবার ক্ষেত্রে অনলাইনে কম আবেদন ও কিছু কর্মকর্তার সহযোগিতার কারণে ভোগান্তি হওয়ায় বৈধ এজেন্ট নিয়োগ পরীক্ষামূলকভাবে শুরু হতে পারে,যা সফল হলে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———