নিজস্ব প্রতিবেদক।।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং অর্থনীতিতেও স্থিতিশীলতা ফিরে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছি।এটি জাতি গঠনের চ্যালেঞ্জ।প্রধানমন্ত্রীর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগোতে চাই।”
তিনি আরও বলেন,সবার সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটি গতিশীল মন্ত্রণালয়ে পরিণত করার লক্ষ্য রয়েছে।মানুষের সমস্যা সমাধান,ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে—এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়াকে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।জাতীয় ও আন্তর্জাতিক মহলে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করবে উল্লেখ করে তিনি বলেন,এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
দুর্নীতি দমনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন,গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় কাজ করেছে বলে তার দল মনে করে।
এদিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সেগুলোকে সামগ্রিক পরিস্থিতি হিসেবে দেখার সুযোগ নেই।
![]()
























সর্বশেষ সংবাদ :———