নিজস্ব প্রতিবেদক।।ঢাকার শেরেবাংলা নগর এলাকায় ভুক্তভোগী মোঃ হোসেন সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক জমি দখলের অভিযোগে শেরেবাংলা নগর থানায় লিখিত আবেদন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,আদালতের স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ অমান্য করে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিয়েছে।তারা জানিয়ে দিয়েছে,বাড়ি ও দোকানপাট জোরপূর্বক দখল করা হবে এবং মিথ্যা মামলায় ফেলা হবে।এছাড়া হুমকিমূলক অডিও কল ও ছবি পাঠিয়ে ভয় দেখানো হয়েছে।
মোঃ হোসেন বলেন,“আমরা আদালতের আদেশ মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করছি।অথচ সেনা ও পুলিশ পরিচয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে।যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটার আশঙ্কা আছে।”
শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা সংবাদদাতাকে জানান,“ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।আবেদন ও রিসিভ কপি পুলিশের নথিতে সংরক্ষিত রয়েছে।”
এ ঘটনায় থানার পক্ষ থেকে বলা হয়েছে,ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার প্রক্রিয়া চলমান থাকবে।
আবেদনের রিসিভ কপি:-
![]()




















































সর্বশেষ সংবাদ :———