নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অবিচল সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন,সার্ককে আরও শক্তিশালী ও গতিশীল করতে যেকোনো ধরনের সক্রিয় উদ্যোগ নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।তিনি সার্ক সনদে উল্লেখিত সার্বভৌম সমতা,আঞ্চলিক অখণ্ডতা,রাজনৈতিক স্বাধীনতা,অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক কল্যাণের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ড. খলিলুর রহমান উল্লেখ করেন,দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি আশির দশকের শুরুতে প্রথম প্রস্তাব করে বাংলাদেশ।তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের মানুষের কল্যাণ,জীবনমান উন্নয়ন এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন,সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে বাংলাদেশ সংস্থাটির গুরুত্ব বিশেষভাবে মূল্যায়ন করে। এছাড়া বাংলাদেশ ১৯৯৩ ও ২০০৫ সালেও সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য,বিনিয়োগ,আঞ্চলিক যোগাযোগ (কানেক্টিভিটি),দারিদ্র্য বিমোচন,বিদ্যুৎ,জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা,শিক্ষা,জনস্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
![]()



















































সর্বশেষ সংবাদ :———