নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
আল জার্জিয়ার সংবাদমাধ্যমের সাংবাদিক জুলকার নাইন নিজের ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে দাবি করেন,বাস্তব পরিস্থিতি সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।তিনি উল্লেখ করেন,মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে,গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
আসকের তথ্য অনুযায়ী,২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও চারজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।একই সময়ে ১১৮ জন সাংবাদিক সরাসরি হামলার শিকার হয়েছেন এবং অন্তত ২০ জন প্রাণনাশের হুমকি পেয়েছেন।প্রকাশিত সংবাদের জেরে ১২৩ জন সাংবাদিক মামলার মুখোমুখি হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্ট্যাটাসে আরও দাবি করা হয়,সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের ঘটনাও ঘটেছে।সরকারের সমালোচনা বা মতপ্রকাশের কারণে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ,সাংবাদিক আনিস আলমগীর এবং মনজুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়।
এছাড়া একাধিক মামলায় সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রুপা,মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বলেও অভিযোগ তুলে তাদের মুক্তির দাবি জানানো হয়।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহলের মতে, সাংবাদিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ক দেশের গণতান্ত্রিক পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
![]()











































সর্বশেষ সংবাদ :———