নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার।তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে,নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন।বিধি মোতাবেক তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।এরপর ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয়।
এই নিয়োগ পরিবর্তনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্বের সুষ্ঠু ও ধারাবাহিক কার্যক্রম বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———