কুষ্টিয়া প্রতিনিধি।।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন,সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা।একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যা বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেন নাতিনি বলেন,গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় কাদের গনি চৌধুরী আরও বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ সমাজে শান্তি আনে, আর মিথ্যা খবর অশান্তি সৃষ্টি করে।সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য উদ্ঘাটন,দুর্নীতি উন্মোচন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হচ্ছে।গত দুই দশকে ৬৮ জন সাংবাদিক নিহত এবং শত শত আহত হয়েছেন।তাই সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রণয়নের প্রয়োজন।
কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জাতির বিবেক ও মানবতার প্রহরী হিসেবে উল্লেখ করে বলেন,সংবাদপত্র সমাজকে আলোকিত করে এবং সাংবাদিকরা মানুষের সত্যিকারের কন্ঠস্বর।
![]()













সর্বশেষ সংবাদ :———