অনলাইন ডেস্ক রিপোর্ট।।সংযুক্ত আরব আমিরাতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৭০ মিলিয়ন দিরহামের একটি বৃহৎ মানবিক কর্মসূচি চালু করেছে দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি।এ কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।
সংস্থাটির লক্ষ্য স্বল্প আয়ের পরিবার,জরুরি মানবিক সহায়তার প্রয়োজন থাকা মানুষ এবং সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাত সরকার ২০২৬ সালকে ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করেছে।
সংস্থার মিডিয়া ও জনসংযোগ পরামর্শক খলিফা আল ফালাসি জানান,এবারের রমজান কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আর্থিক ও সামাজিক চাপে থাকা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
তিনি আরও জানান,রমজান বাজেটের সবচেয়ে বড় অংশ ২৬.৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে জরুরি মানবিক সহায়তার জন্য। এর মধ্যে রয়েছে বকেয়া বাসাভাড়া পরিশোধ, বিদ্যুৎ ও পানির বিল,চিকিৎসা ও ওষুধ ব্যয় এবং উপার্জনক্ষম ব্যক্তি হারানো বা হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়া পরিবারগুলোর সহায়তা।
রমজানে ইফতার বিতরণের জন্য ‘ইফতার সায়েম’ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ মিলিয়ন দিরহাম।দেশজুড়ে ৯৭টি স্থায়ী কেন্দ্র ও ১৮টি রমজান তাবু থেকে পুরো মাসজুড়ে ইফতার বিতরণ করা হবে।শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপস্থিতি এবং জনঘনত্ব বিবেচনায় মাঠপর্যায়ের গবেষণার মাধ্যমে এসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও অংশীদারদের মাধ্যমে খাবার প্রস্তুত ও বিতরণ করা হবে।
এ ছাড়া রমজান খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির জন্য ৭ মিলিয়ন দিরহাম,স্বল্প আয়ের আমিরাতি পরিবারগুলোর মাসিক নগদ ও পণ্য সহায়তায় ৭.৬ মিলিয়ন, ঋণগ্রস্তদের সহায়তায় ৬ মিলিয়ন,যাকাতুল ফিতরের জন্য ২.৫ মিলিয়ন এবং ঈদিয়া বিতরণে ১.২ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে।
সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করেন,রমজানের পবিত্র সময়ে এই কর্মসূচি মানুষের জীবনে মর্যাদাপূর্ণ ও অর্থবহ সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: খালিজ টাইমস
![]()



সর্বশেষ সংবাদ :———