নিজস্ব প্রতিবেদক।।শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এ তথ্য জানান।এ বিষয়ে একই দিন পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে নির্বাচিত হন।পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়ে ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন।এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে,গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান।বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এ পরিস্থিতিতে শূন্য হওয়া দুটি আসনে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।
![]()



















































সর্বশেষ সংবাদ :———