নিজস্ব প্রতিবেদক।। একটি জাতির অগ্রগতির জন্য সবার আগে শিক্ষাকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এসে শিক্ষার চেয়ে অন্য কোনো খাতে বেশি বাজেট দেওয়ার সুযোগ নেই।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,অতীতে শিক্ষা খাতকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়নি বলেই জাতীয় বাজেটে শিক্ষায় বরাদ্দ জিডিপির ৫ থেকে ৬ শতাংশ হওয়ার কথা থাকলেও তা কমে প্রায় ২ শতাংশে নেমে এসেছে।তিনি বলেন, “আমরা আসলে কী চাই, সেটি আগে নির্ধারণ করতে হবে।অগ্রাধিকার ঠিক হলেই বাজেটের বিষয়টি স্পষ্ট হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ও ‘কালচার’ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,শিক্ষা নিজেই একটি মৌলিক সাংস্কৃতিক ভিত্তি। দেশের উন্নয়নের জন্য শিক্ষার মূল কাঠামো শক্তিশালী করা এখন সময়ের দাবি।
অতীতের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন,১৯৭২ সালে খাদ্য নিরাপত্তাসহ নানা সংকট থাকায় তখন শিক্ষার চেয়ে অন্যান্য খাতকে বেশি গুরুত্ব দিতে হয়েছিল।তবে বর্তমান বাস্তবতায় রাষ্ট্রের চিন্তাভাবনা পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
গত ১৫ বছরের বিতর্কিত কারিকুলাম ও পাঠ্যবই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন,এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় হয়নি।তিনি জানান,কারিকুলাম নিয়ে পরবর্তীতে আলোচনা হবে; আপাতত সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার মৌলিক ভিত্তি ও অগ্রাধিকারগুলো সঠিকভাবে নির্ধারণ করা।
![]()
























সর্বশেষ সংবাদ :———