টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে টাঙ্গাইলের সখীপুরের সাব্বির হাসান জয়।শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। জয়ের বাবার নাম শাহীনুজ্জামান শাহীন,তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলা সব পত্রিকার এজেন্ট। ছেলের এমন সাফল্যে শাহীনের পরিবারে এখন খুশির বন্যা বইছে। সাব্বির হাসান জয় ছেলেবেলা থেকেই মেধাবী বলে জানালেন স্থানীয়রা। তারা বললেন,মেডিকেলে চান্সপ্রাপ্ত সাব্বির হাসান জয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে সে সখীপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইসএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিল। এ ব্যাপারে জয়ের বাবা পত্রিকা এজেন্ট শাহীনুজ্জামান শাহীন বলেন,আমার ছেলে মূলত বুয়েট ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে একটি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে।ছেলের এমন সাফল্যে আমি খুবই খুশি।যেখানেই ভর্তি হোক সে যেনো দেশের জন্য কিছু করতে পারে। Post navigation মাত্র পাঁচজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত আছেন-আর শিক্ষক আছেন ছয়জন এইচএসসি পাস না করেই এমআইটি স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন-নাফিস