নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়,বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণের জন্য অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।এ ধরনের ড্রোন ব্যবহার বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়,বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করতে এক পত্রে অনুরোধ জানিয়েছে।এতে বলা হয়েছে,গত ১৯ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণ করা হয়,যা বিমান চলাচলের ক্ষেত্রে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
বেবিচক আরও জানায়,ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন পূর্ব থেকেই সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।এরপরও এ ধরনের কর্মকাণ্ড ঘটায় নতুন করে সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানায়,নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
![]()























































সর্বশেষ সংবাদ :———