লোহাগাড়ায় পানির জারবাহী একটি ভ্যান থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার-গ্রেফতার,২

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পানির জারবাহী একটি ভ্যান থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ; চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করে পাওয়া গেছে একটি পিস্তল।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. ফরিদ মিয়া (২৫) নামের ওই গাড়ি চালক এবং তার সহকারী নূর হোসেন সবুজকে (২৭) গ্রেপ্তার করা হয়।পিস্তলের পাশাপাশি তাদের কাছে ৪০ রাউন্ড গুলিও ছিল।

পুলিশের ভাষ্য,তারা পেশাদার ইয়াবা পাচারকারী; গাড়ি চালকের বেশে মাদক পাচার করে।সে কারণেই পিস্তল সঙ্গে রাখে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কবীর আহম্মেদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি কক্সবাজার থেকে একটি ভ্যানে করে ঢাকায় ইয়াবা পাচারের তথ্য পান তারা।সেই তথ্যে লোহাগাড়া থানা পুলিশ সতর্ক অবস্থান নেয়।

“বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানা পুলিশের একটি দল চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ভ্যানটি আটকায়।পরে তল্লাশি করে ইয়াবা,অস্ত্র ও ‍গুলি উদ্ধার করা হয়।”

অতিরিক্ত পুলিশ সুপার জানান,ওই ভ্যানে চালকের আসনের পেছনে গাড়ির মূল কাঠামোর সঙ্গে কাঠ দিয়ে তৈরি একটি বক্সে ১৬টি পোটলা পাওয়া যায়।সেখানে মোট এক লাখ ৬০ হাজার ইয়াবা ছিল।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন,আরবি ট্রেডার্স’- এর একটি পানি সরবরাহকারী কোম্পানির ভ্যানে ওই ইয়াবা পাওয়া যায়।বৃহস্পতিবার সকালে সেটি পানি নিয়ে কক্সবাজারে গিয়েছিল। ফেরার পথে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল।

“যে পিস্তলটি পাওয়া গেছে সেটি মূলত ইয়াবা পাহারার জন্য রাখা ছিল।পথে কোন বাধা পেলে সেটি ব্যবহার করত চালক। গ্রেপ্তার চালক ও সহকারী সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের সদস্য।ঢাকা মহানগরীতে তাদের সদস্যদের হাতে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।”

এ ঘটনায় লোহাগাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে;এর সঙ্গে আরও কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে বলেও জানান আতিকুর।

  • Related Posts

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    চট্টগ্রাম প্রতিনিধি।।ঘটনার সময় আসামি কারাগারে থাকা সত্ত্বেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদন…

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

    সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন