নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি।দলীয় সূত্রে জানা গেছে,বিতর্কের ঊর্ধ্বে থাকা, উচ্চশিক্ষিত ও সংশ্লিষ্ট খাতে দক্ষ এবং আন্তর্জাতিক যোগাযোগসম্পন্ন নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
🔹 রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে।
🔹 আইনমন্ত্রী হিসেবে ঝালকাঠি থেকে নির্বাচিত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামানের নাম শোনা যাচ্ছে।
🔹 অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন হবিগঞ্জ থেকে নির্বাচিত বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, যিনি দীর্ঘদিন IMF-এ দায়িত্ব পালন করেছেন।
🔹 পররাষ্ট্র মন্ত্রণালয় টেকনোক্র্যাট কোটায় পেতে পারেন বিএনপির আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় হুমায়ুন আহমেদ।
🔹 নির্বাচনী প্রতিশ্রুতির ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের কারণে গুরুত্ব বাড়ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।এ মন্ত্রণালয়ে সিরাজগঞ্জের সংসদ সদস্য ড. এম এ মুহিতের নাম আলোচনায়।
🔹 স্পিকার হিসেবে ড. আব্দুল মঈন খানের নাম সামনে এসেছে।
🔹 স্থানীয় সরকার মন্ত্রণালয় — মির্জা আব্বাস
🔹 সড়ক পরিবহন ও সেতু — সালাহউদ্দিন আহমদ
🔹 বাণিজ্য মন্ত্রণালয় — আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়
🔹 বিদ্যুৎ ও জ্বালানি — ইকবাল হাসান মাহমুদ টুকু
🔹 পরবর্তী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খানের নাম বিবেচনায় রয়েছে।
🔹 নতুন মুখ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন ড. মাহাদী আমিন, জাইমা রহমান ও রাজিব আহসান।
🔹 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টেকনোক্র্যাট কোটায় পেতে পারেন রুহুল কবির রিজভী।
🔹 স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায়।
🔹 এছাড়া চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার অসীমও মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির আলোচনায় রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের সমন্বয়ে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের চেষ্টা করছে।
(দলীয় সূত্রভিত্তিক সম্ভাব্য তালিকা; আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি)
![]()











































সর্বশেষ সংবাদ :———