নিজস্ব প্রতিবেদক।।বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ প্রেরণ করেন।নোটিশে অভিযোগ করা হয়,জুলাইকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি,যা শপথ ভঙ্গের সামিল।
আইনি নোটিশে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের দাবি জানানো হয়েছে।এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
![]()



















































সর্বশেষ সংবাদ :———