রাতে সন্তানের জন্ম, সকালে পরীক্ষার কেন্দ্রে রুনা

সাটুরিয়া(মানিকগঞ্জ)প্রতিনিধি।।রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন এসএসসি পরীক্ষার্থী রুনা আক্তার। পরদিন সকালে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে হাজির তিনি। অসুস্থতা সত্ত্বেও রুনা পরীক্ষায় অংশ নেন। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

রুনা সাটুরিয়ার কর্নেল মালেক উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। তিনি সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের দেলুয়া গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী।

ওই ছাত্রীর পরিবার ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর দড়গ্রাম ইউনিয়নের পোলসুড়া গ্রামের আবদুস সালামের মেয়ে রুনা আক্তারের সঙ্গে পাশের দেলুয়া গ্রামের শহীদুল ইসলামের বিয়ে হয়। পড়াশোনার প্রতি রুনার প্রবল আগ্রহ। স্বামীও তাঁকে পড়াশোনায় সহযোগিতা করে আসছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যায় রুনার প্রসবব্যথা উঠলে স্বজনেরা তাঁকে উপজেলা সদরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। এরপর রাত সোয়া আটটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা-সন্তান প্রসব করেন। আজ এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসুস্থতার পরও স্বামীর সহযোগিতায় রুনা পরীক্ষার কেন্দ্রে আসেন।

আশা করি, পরীক্ষায় ভালো ফলাফল করব। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করার ইচ্ছা আছে।রুনা আক্তার, এসএসসি পরীক্ষার্থী রুনার স্বামী শহীদুল ইসলাম বলেন, ‘পড়ালেখার প্রতি ওর (রুনা) বরাবরই বেশ আগ্রহ। আগের দিন রাতে সন্তান হলেও আজ পরীক্ষা দিতে চাইল। আমিও রাজি হলাম। সকালে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষাও ভালো দিয়েছে বলে জানাল।’

কর্নেল মালেক উচ্চবিদ্যালয় থেকে রুনা পরীক্ষায় অংশ নিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘রুনা পড়াশোনায় মনোযোগী। আমি সব সময় রুনার সফলতা কামনা করি।’

সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষার কেন্দ্রসচিব মো. জসিম উদ্দিন বলেন, কেন্দ্রের ৯ নম্বর কক্ষে নির্ধারিত আসনে বসেই রুনা পরীক্ষায় অংশ নেন। শারীরিক অসুস্থতা থাকলেও মানসিকভাবে খুব দৃঢ়চেতা ওই ছাত্রী।

পরীক্ষা শেষে রুনা বলেন, ‘আশা করি, পরীক্ষায় ভালো ফলাফল করব। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করার ইচ্ছা আছে।’ এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন