নিজস্ব প্রতিবেদক।।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসান প্রতিমন্ত্রীর দায়িত্বে আসীন হয়েছেন বলে দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা রাজীব আহসান বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। ২০১৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে একাধিক মামলা,গ্রেপ্তার ও কারাবরণের অভিজ্ঞতা থাকলেও তিনি সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।দলীয় সূত্র বলছে,তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ,সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার বিষয়গুলো বিবেচনায় নিয়েই তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন,রাজীব আহসানের এই দায়িত্বপ্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকার মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক সংগ্রামেরও স্বীকৃতি। নতুন দায়িত্বে তিনি এলাকার উন্নয়ন,নদীভাঙন রোধ এবং প্রশাসনিক সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।
![]()













সর্বশেষ সংবাদ :———