রংপুর প্রতিনিধি।।রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতাল ডাকা হয়েছে। এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। গত ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়।ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। Post navigation ছাত্রলীগের সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় কারণ দর্শানোর নোটিশ রংপুরে বিএনপির হরতালে বোমা বিস্ফোরণ