নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতেই ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।নির্বাচনে অংশগ্রহণের ব্যয় নির্বাহ করতে না পারাকেই সরে দাঁড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মাহমুদুর রহমান মান্না জানান,ঢাকা-১৮ একটি অত্যন্ত বিশাল নির্বাচনী এলাকা।এখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছেন।এত বড় এলাকায় নির্বাচন পরিচালনা করতে যে বিপুল ব্যয়ের প্রয়োজন হয়,তা বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে বহন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন,একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন।তবে বাস্তবতা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ঢাকা-১৮ আসনের ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাগরিক ঐক্যের এই নেতা বলেন,নির্বাচনী মাঠ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে অনেক শুভাকাঙ্ক্ষী কষ্ট পেতে পারেন।এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
বর্তমানে মাহমুদুর রহমান মান্না বগুড়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———