যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই-ডিএমপির কমিশনার,হাবীবুর রহমান

নিজস্ব প্রতিবেদক।।যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশ পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

তিনি এও বলেছেন,অনুমতি ছাড়া রাজধানীতে কেউ সমাবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন,সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন।নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ।দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে।যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক,কাউকে ছাড় নয়।

তিনি বলেন,ডিএমপির মধ্যে থানায় সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে। ‘মেসেজ টু কমিশনারে’ ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন।এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি তাকে জানাতে পারবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন,ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা।নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে।এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে।ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

হাবিবুর রহমান বলেন,গতকাল আমাকে একজন ফোন করে বলেছেন,তার স্বামী থাপ্পড় মেরেছে।তার স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করতে চান।এই কারণে তিনি সরাসরি আমাকে ফোন করেন।

তিনি বলেন,থানায় এসে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সে জন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন