সারাদেশ

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ২:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস এলাকায় বাসের বডির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে কাউসার (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর ) দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাউসারের ভাই শাহাবুদ্দিন বলেন, আমার ভাই ভাঙ্গা প্রেস এলাকায় বাসের বডি তৈরির গ্যারেজে কাজ করতেন। গাড়ির নিচে নাট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার ভাই ভাঙ্গা প্রেস ওই গ্যারেজেই থাকতেন। আমাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কান্তা এলাকায়। আমার বাবার নাম মো. ইব্রাহিম।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান