যশোরের পুলিশ সুপার গভীর রাত পর্যন্ত বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন

যশোর প্রতিনিধি।।শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার যশোর মহোদয়।

মহা নবমীর গভীর রাত পর্যন্ত যশোর কোতয়ালী মডেল থানা, ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

এই পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন তার সহধর্মিণী যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) এর অতিরিক্ত পরিচালক জনাব বিপ্লবী রানী মহোদয়সহ জেলা পুলিশের একটি বিশেষ টিম।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, সমগ্র যশোর নিরাপত্তার চাদরে ঢাকা আছে, এখানে জেলা পুলিশের পক্ষ হতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে তবে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে দশমীর বিসর্জন অত্যন্ত সতর্কতার সাথে ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহ্বান করেন।

এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ হতে প্রতিটি পুজামন্ডপে শারদীয় শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন