যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয়—–!!!

মাজহারুল ইসলাম।।যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি, তখনই আমরা চুপসে যাই!তার আগে নয়….!

ঘটনা হলো:-এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করেছিলেন।সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন।কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল?!

নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে,এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে!কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না!!

এইরকম পরিস্থিতি দেখে,রাজাও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনও উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না—?!

নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না—!!!
তিনি রাজাকে কাছে গিয়ে বললেন, “রাজা মসাই, যদি আপনি অনুমতি দেন,আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি।;!

রাজা অনুমতি দিলেন—-দার্শনিক দুই জন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন।কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো।

*সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল।*

কিছুক্ষণ পর,দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইলো।

নৌকার অন্যান্য যাত্রীদের মত রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন——!!!!

তারপর রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন: *”এটি কেন এখন একটি পোষা ছাগলের মত বসে আছে?*”

দার্শনিক বললেন–যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয়।

*এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারলো তখনই চুপ করে বসে গেল।”

শিক্ষনীয় হলো:-আমরা মানুষেরাই ঠিক একরকম।নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ট করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি, তখনই আমরা চুপসে যাই!তার আগে নয়….!

  • Related Posts

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত…

    আসন দাবিতে বাস্তবতা বনাম কল্পনা

    মাজহারুল ইসলাম।।বরিশাল–৫ (সদর) আসন কেয়ামতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে কিনা—এই প্রশ্ন এখন আর রাজনৈতিক কৌতুক নয়,বরং বাস্তব বিশ্লেষণের অংশ।যেখানে একটি আসন জয়ের ন্যূনতম বাস্তব সম্ভাবনাও দৃশ্যমান নয়,সেখানে ১৪৩টি আসন…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন