নিজস্ব প্রতিবেদক।।রমজানকে সামনে রেখে চালের বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক বাজার কমিটির সভাপতির অসদাচরণের অভিযোগ উঠেছে।ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৮ ফেব্রুয়ারি বুধবার ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে গেলে ব্যবসায়ীদের বর্তমান সভাপতি নিজেকে পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারকে উদ্দেশ করে বলেন, “এটা আগের সভাপতি নয়, এখন আমি সভাপতি।” প্রত্যক্ষদর্শীদের দাবি,এ সময় তিনি আক্রমণাত্মক ও হুমকিসূচক ভঙ্গিতে কথা বলেন,যা দায়িত্বপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হিসেবে দেখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,সরকারি দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেটকে বাধা দেওয়া, হুমকি প্রদান এবং নাজেহাল করার চেষ্টা করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অনেক নেটিজেন অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা বলেন,বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান বাধাগ্রস্ত হলে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে।তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
![]()





































সর্বশেষ সংবাদ :———