নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।
রাজনৈতিক পটপরিবর্তনের বিভিন্ন সময়ে তার চাকরি জীবনে উত্থান-পতন দেখা যায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় তিনি চাকরি হারান এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরেন। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।
এরপর গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।
![]()



















































সর্বশেষ সংবাদ :———