মোংলা বন্দর প্রতিনিধি।।রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি বসুন্ধরা এমপ্রেস’। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ার-১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় নোঙর করে জাহাজটি।এরপর আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়।খালাস শেষে লাইটারেজে করে কয়লা নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এর আগে জাহাজটি গত ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ‘মোয়ারা পানথাই’ নামক বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। ইন্দেনেশিয়া থেকে সাগর পথে গত ১৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দরে এসে ১৮ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা সেখানে খালাস করে।পরে ২২ সেপ্টেম্বর রাতে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি; ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে পৌঁছাতে ১৯ দিন সময় লেগেছে। স্থানীয় মেসার্স টগি শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়,সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়ায় ভেড়ে দেশীয় পতাকাবাহী ‘এমভি বসুন্ধরা এমপ্রেস’ জাহাজটি।গত ২২ সেপ্টেম্বর রাতের জোয়ারে এসে বঙ্গোপসাগর মোহনার হিরোনপয়েন্টে ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছিল জাহাজটি, শনিবার ২৩ সেপ্টেম্বর ভোরে সরাসরি হারবাড়িয়ার ১২ নম্বর এ্যাঙ্কারেজ বয়ায় এসে নোঙর করে।রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লার সংকটে বন্ধের পরে কয়লা নিয়ে আসা এটি নবম চালানের জাহাজ। মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি. এর সহকারী অপারেশন কর্মকর্তা মো. হোসেন ইমান বলেন,রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমরা কয়লা আনা অব্যাহত রেখেছি।এ জাহাজের পর আগামীতে আরও পর পর দুটি জাহাজ আসবে। এর আগে গত ১৩ আগস্ট পঞ্চম চালানের ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এমভি বসুন্ধরা এমপ্রেস’ নামের ওই জাহাজটি কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করে। আর অষ্টম চালানে গত ১০ সেপ্টেম্বর ২৯ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে খালাস করে বিদেশি জাহাজ ‘এমভি জুয়েল অফ সোর্স’। Post navigation রামপাল বিদ্যুৎকেন্দ্র ৯ মাসে আটবার উৎপাদন বন্ধ হয়েছে র্যাবের বিরুদ্ধে ব্যবসায়ীকে সাদাপোশাকে তুলে নিয়ে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসিয়ে দেওয়ায় সংবাদ সম্মেলন