মেহেরপুরে ভোটের দিন বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

মেহেরপুর প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা এবং গাংনী উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এসব ঘটনা ঘটে।

গাংনীতে ৬ জন আহতের দাবি জামায়াতের

গাংনী উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।জামায়াতের দাবি,এতে তাদের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।আহতরা হলেন—তবারক হোসেন (৫০),মিনাজুল ইসলাম (৩৫),সম্রাট আলী (৩২),রিপন মিয়া (৩৫),আনারুল ইসলাম (৫৪) ও আলহাজ বিশ্বাস (৫২)।তাঁদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জামায়াত–সমর্থিত কয়েকজন ভোটার কেন্দ্রে যাওয়ার পথে বিএনপির সমর্থকদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ।কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াত–সমর্থিত প্রার্থী মো. নাজমুল হুদা অভিযোগ করেন,সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তাঁদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছিল।ভাটপাড়ায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

তবে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন,এটি প্রতিবেশীদের মধ্যে রেষারেষিজনিত বিচ্ছিন্ন ঘটনা।তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আহ্বান জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, কেন্দ্রে সামান্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সদরে সংঘর্ষ, আটক ১

সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায়ও বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এতে সুমন,মামুন ও মাহাবুবুল নামের তিনজন আহত হয়েছেন।তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।সকালে ভোট দিয়ে ফেরার পথে সুমন ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে।এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিবপুর গ্রামের শাহাবুদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।

প্রশাসনের বক্তব্য

ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির চাঁদপুর কেন্দ্র পরিদর্শন করেন।তিনি সাংবাদিকদের বলেন,একটি বিচ্ছিন্ন ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা দুই এলাকাতেই দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    শেরপুর-১ আসনের ভোটকেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোতে সিল মারেন।বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তিনি আরও জানান,উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।বর্তমানে সেখানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন,সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক আছে। ঘটনার পর কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    গাজীপুরে বিএনপির নির্বাচনি অফিসে গ্যাস বেলুন বিস্ফোরণে ২১ জন দগ্ধ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬

    টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি।।গাজীপুরের টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় বিস্ফোরণ ঘটে।এতে অনেকেই দগ্ধ হন। প্রাথমিকভাবে আহতদের স্থানীয় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়। দগ্ধদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান,আহতরা বর্তমানে শঙ্কামুক্ত আছেন এবং তাদের শরীরের প্রায় ৫ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের নাম ও বয়সের তালিকা হলো: হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)। স্থানীয়রা জানান,বিকেলের দিকে নির্বাচনি অফিসে একাধিক গ্যাস বেলুন বিস্ফোরিত হয়।আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়,পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহিন আলম বলেন,“আহতদের একটি অংশ ঢাকায় পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছি।”

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কোনো ষড়যন্ত্রই টিকবে না: তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 10 views
    মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কোনো ষড়যন্ত্রই টিকবে না: তারেক রহমান

    খুলনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 39 views
    খুলনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু

    মেহেরপুরে ভোটের দিন বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 33 views
    মেহেরপুরে ভোটের দিন বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

    শেরপুর-১ আসনের ভোটকেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 45 views
    শেরপুর-১ আসনের ভোটকেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

    ঢাকা-৯ আসনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তাসনিম জারার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 35 views
    ঢাকা-৯ আসনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তাসনিম জারার

    জামায়াতে ইসলামী: নির্বাচনী ইতিহাস ও নির্বাচিত প্রার্থীদের তথ্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 56 views
    জামায়াতে ইসলামী: নির্বাচনী ইতিহাস ও নির্বাচিত প্রার্থীদের তথ্য

    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 37 views
    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 45 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 37 views
    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 44 views
    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 41 views
    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 33 views
    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 13 views
    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 14 views
    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 30 views
    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 56 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 59 views
    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 66 views
    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 58 views
    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 37 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 75 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 70 views
    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 61 views
    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 70 views
    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 52 views
    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:  পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ: বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 36 views
    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ:  বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 63 views
    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 74 views
    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 46 views
    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 30 views
    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 51 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 68 views
    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 57 views
    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 33 views
    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 60 views
    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 74 views
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 35 views
    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 53 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 31 views
    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা