মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ।মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।তার নেতৃত্বে চলমান অভিযানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন— রুবেল চৌকিদার (৩২),মোঃ রিমন (২৫),বশির উদ্দিন হাওলাদার (৪০),নয়ন বৈদ্য (২৫), মোঃ মিলন (২৩) ও মোঃ তানভীর হোসেন (১৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি,দীর্ঘদিন ধরে মাদক সমস্যায় জর্জরিত ছিল মেহেন্দিগঞ্জ।বিশেষ করে তরুণ ও যুব সমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছিল।তবে নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর নিয়মিত অভিযান,মাদক উদ্ধার এবং গ্রেপ্তার বৃদ্ধি পাওয়ায় এলাকায় অপরাধ কিছুটা কমেছে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
ওসি মোঃ মিজানুর রহমান বলেন, “মাদক ব্যবসা বন্ধ করে মাদকমুক্ত মেহেন্দিগঞ্জ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বলতে পারেন,মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালানো হচ্ছে।ঝুঁকি থাকলেও আমরা পিছু হটবো না।যতদিন এখানে দায়িত্বে থাকবো,মাদকের ব্যাপারে কোনো আপস হবে না।”
স্থানীয় প্রশাসন,গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা মনে করছেন,ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে উপজেলার মাদক পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———